ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার

প্রতি ১০ মিনিটে আপনজনের হাতে খুন হন একজন নারী

প্রতীকী ছবি

বিশ্বের কোথাও না কোথাও গত বছর অর্থাৎ ২০২৪ সালে প্রতি ১০ মিনিটে একজন নারী তার আপনজনের হাতে খুন হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) জাতিসংঘের এক প্রতিবেদনে এ উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।

জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয় এবং জাতিসংঘ নারী সংস্থা নারীর বিরুদ্ধে সহিংসতা নির্মূলে আন্তর্জাতিক দিবস উপলক্ষে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, গত বছর ২০২৪ সালে প্রায় ৫০ হাজার নারী ও মেয়েকে তাদের ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যরা হত্যা করেছে।

এই তথ্যটি আন্তর্জাতিক নারীর বিরুদ্ধে সহিংসতা নির্মূল দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে যে, বিশ্বজুড়ে নিহত ৬০ শতাংশ নারীকে তার সঙ্গী বা আত্মীয় যেমন বাবা, চাচা, মা এবং ভাইদের হাতে নিহত হয়েছে। যেখানে পুরুষদের ক্ষেত্রে এই সংখ্যাটি ১১ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, ১১৭টি দেশের তথ্যের ভিত্তিতে দেখা যায়, প্রতি বছর ৫০ হাজার নারী, অর্থাৎ প্রতিদিন গড়ে ১৩৭ জন এবং প্রতি ১০ মিনিটে একজন নারী নিহত হয়। এই পরিসংখ্যানটি নারীর প্রতি সহিংসতা এবং লিঙ্গ-ভিত্তিক অপরাধের ভয়াবহতা তুলে ধরে।

মোট এই সংখ্যা ২০২৩ সালে প্রকাশিত সংখ্যার চেয়ে সামান্য কম, তবে এটি প্রকৃতপক্ষে কোনো হ্রাস নির্দেশ করে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কারণ, দেশভেদে তথ্য সরবরাহের তারতম্যের কারণেই মূলত এ পার্থক্য দেখা গেছে।

গবেষণায় বলা হয়েছে, ‘নারী নির্যাতনজনিত হত্যাকাণ্ড প্রতি বছর হাজার হাজার নারী ও মেয়ের জীবন কেড়ে নিচ্ছে এবং কোনো উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না। এছাড়াও হত্যার ঝুঁকির ক্ষেত্রে ঘরই নারী ও মেয়েদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান।’

কফিনের ভেতর থেকে সাহায্যের আর্তনাদ, দেখা গেল তিনি জীবিত!

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের কোনো অঞ্চলই নারী নির্যাতনজনিত হত্যাকাণ্ড থেকে মুক্ত নয়। তবে গত বছর আফ্রিকায় সর্বোচ্চ সংখ্যক নারীহত্যার ঘটনা ঘটেছে, যেখানে প্রায় ২২ হাজার।

জাতিসংঘের নারী নীতি বিভাগের পরিচালক সারাহ হেন্ড্রিক্স বলেন, ‘নারী হত্যা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি প্রায়শই ধারাবাহিক সহিংসতার একটি অংশ, যা নিয়ন্ত্রণমূলক আচরণ, হুমকি এবং অনলাইনসহ হয়রানি থেকে শুরু হতে পারে।’

প্রতিবেদনে বলা হয়েছে, প্রযুক্তিগত উন্নয়ন কিছু ধরনের নারী ও মেয়ের প্রতি সহিংসতা আরও বাড়িয়েছে এবং নতুন ধরনের সহিংসতার সুযোগ সৃষ্টি করেছে, যেমন অনিচ্ছাকৃত ছবি শেয়ারিং, ব্যক্তিগত তথ্য ফাঁস বা ডক্সিং এবং ডিপফেক ভিডিও।

হেন্ড্রিক্স বলেন, ‘আমাদের এমন আইন বাস্তবায়নের প্রয়োজন যা অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রেই নারী ও মেয়েদের জীবনে সহিংসতা কীভাবে প্রকাশ পায় তা স্বীকৃতি দেয় এবং অপরাধীদের মারাত্মক হওয়ার আগেই তাদের জবাবদিহির আওতায় আনার ব্যবস্থা করা জরুরি।’

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

প্রতি ১০ মিনিটে আপনজনের হাতে খুন হন একজন নারী

আপডেট সময় ০৩:৪৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫