ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বীরগঞ্জে রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার, ৪টি দোকান পরিদর্শন Logo কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক Logo আনোয়ারায় রাতের আঁধারে পরৈকোড়া ইউনিয়নের সাদ্দামের বিরুদ্ধে মাটি কাটার অভিযোগ, Logo বগুড়ার শিবগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা, পরিবেশ ও ফসলি জমির ক্ষতি Logo শহীদ সেনা দিবসে বনানী কবরস্থানে সাবেক রাষ্ট্রপতি ও নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Logo আসামি করা হচ্ছে হাসিনাসহ আওয়ামী মন্ত্রী-এমপিদের Logo বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo নাসিরনগরে অবৈধ মাটি কাটায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা, ৫ ট্রাক্টর জব্দ Logo পিলখানায় হত্যাকাণ্ডের পর নানা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল Logo শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর

ধানের শীষের বাইরে কেউ নির্বাচন করলে কেন্দ্রে এজেন্ট থাকবে না: ভাঙ্গুড়া বিএনপির কঠোর হুঁশিয়ার

পাবনা-৩ (চাটমোহর–ভাঙ্গুড়া–ফরিদপুর) আসনে বিএনপির সিদ্ধান্তের বাইরে কেউ নির্বাচনে অংশ নিলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর-মুজাহিদ স্বপন। তিনি স্পষ্টভাবে বলেছেন, “ধানের শীষের বাইরে কেউ যদি নির্বাচন করার চেষ্টা করে, আমরা কোনো কেন্দ্রে তার এজেন্ট দিতে দেব না। ধানের শীষের বাইরে কোনো স্থান নেই।”

শনিবার (২২ নভেম্বর) চাটমোহর বালুচর মাঠে দলের জনসভায় স্বপন এই ঘোষণা দেন। জনসভাটি দলের প্রাথমিক মনোনীত প্রার্থী, কৃষিবিদ হাসান জাফির তুহিনকে ঘিরে অনুষ্ঠিত হয়। স্থানীয় একটি অংশ তুহিনকে ‘বহিরাগত’ আখ্যা দিলেও স্বপন তার প্রতি পূর্ণ সমর্থন জানান এবং দলের ঐক্য রক্ষার বার্তা দেন।

স্বপন দৈনিক সময়ের কন্ঠ কে বলেন, “বিএনপি যেন সবসময় ঐক্যবদ্ধ থাকে, সেটিই আমার লক্ষ্য। বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

পাবনা জেলা বিএনপির সদস্যসচিব মাসুদ খন্দকার বলেন, স্বপন অভিজ্ঞ রাজনীতিক এবং তাঁর বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। তিনি দাবি করেন, স্বপনের মূল বক্তব্য অন্য প্রসঙ্গে হলেও তা বিকৃতভাবে পরিবেশিত হয়েছে।

এ বিষয়ে বিএনপির প্রাথমিক প্রার্থী হাসান জাফির তুহিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার, ৪টি দোকান পরিদর্শন

ধানের শীষের বাইরে কেউ নির্বাচন করলে কেন্দ্রে এজেন্ট থাকবে না: ভাঙ্গুড়া বিএনপির কঠোর হুঁশিয়ার

আপডেট সময় ০৪:৪০:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫