ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo নাসিরনগরে অবৈধ মাটি কাটায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা, ৫ ট্রাক্টর জব্দ Logo পিলখানায় হত্যাকাণ্ডের পর নানা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল Logo শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর Logo তানোরের মুন্ডুমালায় জামায়াতের ইফতার মাহফিল Logo ১ নং কাস্টম ঘাট টোলমুক্ত ঘোষণা সৌজন্যে বি কোম্পানি Logo সীমান্ত দিয়ে অনুপ্রবেশ: নাইক্ষ্যংছড়িতে আরাকান আর্মির ৩ সদস্য আটক Logo লালমনিরহাটের বিভিন্ন উপজেলায় পবিত্র রমজানে বাজার মনিটরিং Logo ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি ‘মাদক সম্রাট’ জসিম গ্রেপ্তার Logo একের পর এক আওয়ামী লীগ নেতার জামিন, আইনজীবীদের আদালত বর্জন

বাংলাদেশ–আয়ারল্যান্ড ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে সিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ৩৬৩ ১৮৪৪.০০০ বার পড়া হয়েছে

আজ ১৯ নভেম্বর ২০২৫ খ্রি. দুপুর ১৫.০০ ঘটিকায় দামপাড়া পুলিশ লাইন্সস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বনাম আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দল এর আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়।

সভায় ম্যাচের দিন স্টেডিয়াম এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, দর্শনার্থীদের নিরাপদ চলাচল, ভেন্যুতে প্রবেশ ও নির্গমন পথ, ট্রাফিক ব্যবস্থা, খেলোয়াড় ও ম্যাচ-অফিশিয়ালদের নিরাপত্তা, ভিআইপি মুভমেন্ট, সিসিটিভি মনিটরিং, মাঠ ও গ্যালারি নিরাপত্তা, বোম্ব ডিজপোজাল প্রস্তুতি, বিশেষ শাখার নজরদারি জোরদারসহ সামগ্রিক নিরাপত্তা পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়াও দর্শক উপস্থিতি বিবেচনায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন, মোবাইল টহল, সাদা পোশাকের পুলিশ কার্যক্রম বৃদ্ধি, জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা এবং স্টেডিয়াম সংলগ্ন সড়কসমূহে যানবাহন নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

উক্ত সভায় সিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডারের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বাংলাদেশ–আয়ারল্যান্ড ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে সিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:০৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫