ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জামালপুরে ৪টি ইফতার সামগ্রীর দোকানে ৪০ হাজার টাকা জরিমানা Logo লালমনিরহাটে অনলাইন জুয়া পরিচালনা ও অবৈধ সিম বিক্রির অভিযোগে গ্রেফতার পাঁচ জন Logo বীরগঞ্জে রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার, ৪টি দোকান পরিদর্শন Logo কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক Logo আনোয়ারায় রাতের আঁধারে পরৈকোড়া ইউনিয়নের সাদ্দামের বিরুদ্ধে মাটি কাটার অভিযোগ, Logo বগুড়ার শিবগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা, পরিবেশ ও ফসলি জমির ক্ষতি Logo শহীদ সেনা দিবসে বনানী কবরস্থানে সাবেক রাষ্ট্রপতি ও নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Logo আসামি করা হচ্ছে হাসিনাসহ আওয়ামী মন্ত্রী-এমপিদের Logo বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo নাসিরনগরে অবৈধ মাটি কাটায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা, ৫ ট্রাক্টর জব্দ

একাধিক চমক রেখে টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৫৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ২৫৮ ১৮৪৪.০০০ বার পড়া হয়েছে

লিটনের নেতৃত্বে ১৬ সদস্যের দলে জায়গা হয়নি শান্তর। ফাইল ছবি

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই সিরিজ দিয়ে লম্বা সময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাঈম শেখ। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করার পুরস্কার হিসেবেই জাতীয় দলে প্রত্যাবর্তন তার।

এদিকে চোট কাটিয়ে আবারও দলে ফিরেছেন পেস বিভাগের দুই গুরুত্বপূর্ণ সদস্য তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

তবে ফর্মহীনতায় বাদ পড়েছেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২০২৪ সালের মার্চের পর এই ফরম্যাটে কোনো পঞ্চাশোর্ধ্ব ইনিংস নেই তার। এছাড়া পেসার নাহিদ রানারও দলে জায়গা হয়নি।

ওয়ানডে সিরিজ শেষ করে আগামী ১০ জুলাই থেকে শুরু হবে কুড়ি ওভারের লড়াই। সেদিন পাল্লেকেলেতে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ডাম্বুলা এবং কলম্বোতে। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

বাংলাদেশ দল

লিটন দাস (অধিনায়ক), তানজিদ তামিম, পারভেজ ইমন, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামিম পাটোয়ারী, মেহেদী মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।

প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জামালপুরে ৪টি ইফতার সামগ্রীর দোকানে ৪০ হাজার টাকা জরিমানা

একাধিক চমক রেখে টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের

আপডেট সময় ০৭:৫৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫