ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার Logo গণভোটের রায়ে বিএনপির নোট অব ডিসেন্ট খারিজ হয়ে গেছে: মিয়া গোলাম পরওয়ার Logo মুসলিম হিজড়া মারা গেলে জানাজা-কাফন-দাফনের বিধান কী? Logo প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে জনগণের সাথে প্রতারণা করছে বিএনপি Logo যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার Logo ঈদগাঁও পোকখালী ৩ কিলোমিটার জিয়া খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন Logo কালিয়াকৈর নদী, বন ও পরিবেশ উন্নয়ন পরিষদের যাত্রা শুরু

ঘানায় সামরিক বাহিনীর নিয়োগ কার্যক্রমে পদদলিত হয়ে নিহত ৬

সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে ঘানার প্রায় ৩৯ শতাংশ তরুণ বেকার। ছবি: সংগৃহীত

ঘানার রাজধানী আক্রায় বুধবার সামরিক বাহিনীর নিয়োগ কার্যক্রমে পদদলিত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে যখন চাকরিপ্রত্যাশীরা নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন বলে ঘানার সামরিক বাহিনী জানিয়েছে।

সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‌‘অপ্রত্যাশিতভাবে বিপুল সংখ্যক আবেদনকারী নিরাপত্তা প্রোটোকল ভেঙে নির্ধারিত সময়ের আগেই স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করেন,’ এতে পদদলিত হওয়ার ঘটনা ঘটে।
এতে অনেকেই আহত হন এবং তাদের দ্রুত সামরিক হাসপাতালে নেওয়া হয়।

ঘানায় নিরাপত্তা বাহিনীতে নিয়োগ কার্যক্রম সাধারণত বিপুল তরুণ বেকার জনগোষ্ঠীর আগ্রহ সৃষ্টি করে। দেশটি দীর্ঘদিন ধরেই উচ্চ বেকারত্বের সমস্যায় ভুগছে।

কোভিড-১৯ মহামারির পর পশ্চিম আফ্রিকার একসময়ের সম্ভাবনাময় এই অর্থনীতি ভেঙে পড়ে। ২০২২ সালে দেশটিতে মুদ্রাস্ফীতি ২১ বছরের মধ্যে সর্বোচ্চ ৫০ শতাংশে পৌঁছায়, যদিও আইএমএফ-সমর্থিত অর্থনৈতিক সংস্কারের পর ২০২৫ সালের অক্টোবরে তা নেমে আসে ৮ শতাংশে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে

ঘানায় সামরিক বাহিনীর নিয়োগ কার্যক্রমে পদদলিত হয়ে নিহত ৬

আপডেট সময় ১২:১৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫