ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কাকাইলছেওয়ে কুশিয়ারার কালনী নদীর ভাঙনে নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশংকায় সাহানগর গ্রামবাসী  Logo অনেক ওয়াদা ভঙ্গ করেছে সরকার: নাহিদ ইসলাম Logo রয়টার্সের প্রতিবেদন মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, ‘হারিয়েছেন পা’ তাই যুদ্ধ না থামার ঘোষণা দিলেন ইরান Logo আন্তর্জাতিক প্রভাবমুক্ত হতে পারছে না দেশ: জামায়াত আমির Logo বৃষ্টি হলেই ডুববে ঢাকা! Logo ইসলামাবাদে পৌঁছালেন মার্কিন প্রতিনিধিরা Logo সিএমপি’র আকবরশাহ থানা পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে ১২০০(এক হাজার দুইশত ) পিস ইয়াবা সহ ০২(দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার* Logo টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক Logo দুইদিনের রিমান্ডে ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা অর্ণব Logo রামুর শ্রীমুরায় পুলিশের সাঁড়াশি অভিযান: সিএনজির ড্রাইভিং সিটের নিচে মিলল ৩০ হাজার ইয়াবা, কারবারি গ্রেপ্তার।

২৮ শে অক্টোবর লগি বৈঠাধারী আওয়ামীলীগ সন্ত্রাসীদের নির্বিচারে মানুষ হত্যার বিচারের দাবিতে মোংলায় জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ১৬৮ ০.০০ বার পড়া হয়েছে

ওমর ফারুক : ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠাধারী তাণ্ডবের ভয়াবহতা ও নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা পৌর ও উপজেলা শাখা।
মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় মোংলা শহরের বি.এল.এস চত্বরে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে বক্তারা আওয়ামী লীগের সেদিনের বর্বরোচিত কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সমাবেশের শুরুতে মোংলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল বের হয়, যা পরে শাপলা চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা পৌর আমীর এম. এ. বারী। তিনি বলেন—

“২৮ অক্টোবর ছিল বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। সেদিন লগি-বৈঠাধারী আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে নিরস্ত্র আন্দোলনকারীদের রক্তে রাজপথ রঞ্জিত করেছিল। সেই রক্তের দাগ এখনো মুছে যায়নি, বরং জনগণ আজও ন্যায়বিচার ও দায়ীদের বিচারের অপেক্ষায় আছে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নায়েবে আমীর, বিশিষ্ট সাংবাদিক,কলামিস্ট ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ কোহিনুর সরদার। তিনি বলেন,

“লগি-বৈঠার তাণ্ডব ছিল পরিকল্পিত রাজনৈতিক হত্যাযজ্ঞ, যার মূল লক্ষ্য ছিল ইসলামী আন্দোলনের শিকড় উপড়ে ফেলা। কিন্তু আজ প্রমাণ হয়েছে, সেই আন্দোলন আরও শক্তিশালী হয়ে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে।”
এছাড়া বক্তব্য দেন পৌর জামায়াতের সেক্রেটারি ও সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, পৌরসহ সাধারণ সম্পাদক মোঃ আবিদ হাসান, জামায়াত নেতা মোঃ আনিসুর রহমান, শ্রমিক নেতা মোঃ জহির উদ্দিন বাবর মুসল্লী ও মোঃ গোলাম মোস্তফা প্রমুখ।
বক্তারা বলেন,
“যারা গণতন্ত্রের নামে গণহত্যা ঘটিয়েছে, আজ তারাই মানবাধিকারের বুলি আওড়াচ্ছে। জনগণ তাদের মুখোশ উন্মোচন করেছে। ইসলামী আন্দোলনের কর্মীরা দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল থাকবে ইনশাআল্লাহ।”

বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাকাইলছেওয়ে কুশিয়ারার কালনী নদীর ভাঙনে নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশংকায় সাহানগর গ্রামবাসী 

২৮ শে অক্টোবর লগি বৈঠাধারী আওয়ামীলীগ সন্ত্রাসীদের নির্বিচারে মানুষ হত্যার বিচারের দাবিতে মোংলায় জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ

আপডেট সময় ০৬:১৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫