ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo নবীনগরে মতবিনিময় সভা: তৃণমূলে উন্নয়ন পৌঁছে দিতে আন্তরিকতার আহ্বান জেলা প্রশাসকের Logo অল্প সময়ে,স্বল্প খরচে সঠিক বিচার পেতে চল যাই গ্রাম আদালতে Logo কিশোর গঞ্জ জেলা ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হাইকোর্টের আদেশেও দায়িত্ব পাননি চেয়ারম্যান রিপন Logo ছয় মাসেও ফেরেনি প্রতিবন্ধী রাজ্জাকের দোকান, আশ্বাসেই থমকে আছে প্রশাসনিক উদ্যোগ Logo রূপপুরের চুল্লিতে যেভাবে তৈরি হবে বিদ্যুৎ Logo জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগের সত্যতা পায়নি ইইউ Logo কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হল বড় প্রকল্প Logo চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

জুলাই সনদকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংঘর্ষে চার মামলা, আসামি ৯০০ জন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ১৮৪ ০.০০ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় চারটি মামলা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সবগুলো মামলা দায়ের করা হয়েছে শেরেবাংলা নগর থানায়।

থানা সূত্রে জানা গেছে, মামলাগুলোর বাদী পুলিশ। এর মধ্যে একটি মামলার বাদী ট্রাফিক বিভাগে কর্মরত এক সার্জেন্ট, আর বাকি তিনটি মামলা করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। চার মামলার সব আসামিই অজ্ঞাত; এতে ৮০০ থেকে ৯০০ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত রিমন চন্দ্র বর্মন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, ‘ঘটনার পর চারটি মামলা দায়ের করা হয়েছে। একটি মামলা সংরক্ষিত এলাকায় জোরপূর্বক প্রবেশের অভিযোগে, আর বাকিগুলো পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও কন্ট্রোল রুমে অগ্নিসংযোগের ঘটনায়।’

এর আগে শুক্রবার (১৭ অক্টোবর) ‘জুলাই সনদে নিজেদের তিনটি দাবি অন্তর্ভুক্ত করার’ দাবিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিক্ষোভ করে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে একদল আন্দোলনকারী। দুপুর দেড়টার দিকে সংসদ ভবনের ১২ নম্বর গেটে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।

সাক্ষীদের বরাতে জানা গেছে, আন্দোলনকারীদের একাংশ সংসদ ভবনের সামনে থেকে গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কয়েকজন আহত হন এবং পুলিশের কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুলাই সনদকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংঘর্ষে চার মামলা, আসামি ৯০০ জন

আপডেট সময় ০২:০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫