ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo নাসিরনগরে অবৈধ মাটি কাটায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা, ৫ ট্রাক্টর জব্দ Logo পিলখানায় হত্যাকাণ্ডের পর নানা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল Logo শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর Logo তানোরের মুন্ডুমালায় জামায়াতের ইফতার মাহফিল Logo ১ নং কাস্টম ঘাট টোলমুক্ত ঘোষণা সৌজন্যে বি কোম্পানি Logo সীমান্ত দিয়ে অনুপ্রবেশ: নাইক্ষ্যংছড়িতে আরাকান আর্মির ৩ সদস্য আটক Logo লালমনিরহাটের বিভিন্ন উপজেলায় পবিত্র রমজানে বাজার মনিটরিং Logo ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি ‘মাদক সম্রাট’ জসিম গ্রেপ্তার Logo একের পর এক আওয়ামী লীগ নেতার জামিন, আইনজীবীদের আদালত বর্জন

মহম্মদপুরে খালে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

এক পরিবারের তিন শিশুর মৃত্যুতে স্বজনদের আহাজারি

মাগুরার মহম্মদপুরে খালে গোসল করতে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার ( ১১অক্টোবর) দুপুরে উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামের মো. সাজ্জাদ হোসেনের মেয়ে সিনথিয়া (৮), মো. আনারুলের মেয়ে তারিন (৯) এবং মো. তরিকুলের মেয়ে তানহা (৯)। সিনথিয়া ও তারিন সম্পর্কে আপন চাচাতো বোন। তানহা সম্পর্কে তাদের ফুপাতো বোন। এ ঘটনায় চাপাতলা গ্রামজুড়ে শোকের মাতম চলছে।

পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন জানান, আজ দুপুরে তিন শিশু বাড়ির পাশে চাপাতলা খালে গোসল করতে যায়। ওই খালে নামার পর পানিতে তলিয়ে যায় তারা। আশপাশের লোকজন প্রায় এক ঘণ্টা পর বিষয়টি বুঝতে পারে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আসাদুর রহমান বলেন, আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে তিন শিশুকে হাসপাতালে আনা হয়। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনাটি বেলা ১টার পরপর ঘটেছে। তিন শিশু হাসপাতালে আনার আগেই মারা গিয়েছিল।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, একটি দুর্ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পেছনে কারও কোনো হাত না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মহম্মদপুরে খালে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

আপডেট সময় ০৮:০২:২১ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫