ঢাকা ১২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আমরা সবাই জুলাই প্রোডাক্ট—ডা. শফিকুর রহমান Logo ভুয়া “প্রাচীন পিলার-কয়েন” ২য় পর্ব কৃষকলীগ নেতা মাকসুদ-সোহেল সিন্ডিকেটের শত কোটি টাকা প্রতারণা Logo ভাঙ্গুড়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার Logo পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় ভুয়া ডাক্তার আটক Logo হজ ভিসা নিয়ে সৌদির নতুন সিদ্ধান্ত Logo টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন Logo পহেলা বৈশাখে নাশকতার শঙ্কা নেই, নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত র‌্যাব Logo যেকোনো নৌ অবরোধে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা নিশ্চিত: ইরানি সামরিক উপদেষ্টা Logo সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

মোংলায় জামায়াতের গণসমাবেশে সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির দাবি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:১৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩১ ০.০০ বার পড়া হয়েছে

ওমর ফারুক : জামায়াতে ইসলামী বাংলাদেশ মোংলা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে মোংলার ১ নং জেটি এলাকায় এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন, ৫ দফা কর্মসূচি এবং পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আয়োজিত এ সমাবেশে হাজারো নেতাকর্মীর ঢল নামে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও বাগেরহাট জেলা আমীর হযরত মাওলানা রেজাউল করিম। তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনিবার্য। জনগণের রায়কে যথাযথভাবে প্রতিফলিত করতে এ পদ্ধতির বিকল্প নেই।”

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মজলিসে সূরার অন্যতম সদস্য ও বাগেরহাট জেলা নায়েবে আমীর, রামপাল-মোংলার গণমানুষের নেতা অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ বলেন, “আজকের এই কর্মসূচি জনগণের অধিকার আদায়ের লড়াইয়েরই অংশ। দমন-নিপীড়নের মধ্যেও জামায়াত গণমানুষের পাশে আছে এবং থাকবে।”

এছাড়াও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসাইন, মোংলা পোর্ট পৌর শাখার আমীর এম এ বারী, পৌর সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন এবং নায়েবে আমীর হযরত মাওলানা মো. মনিরুজ্জামান সমাবেশে বক্তব্য রাখেন।

সমাবেশের সভাপতিত্ব করেন, মোংলা পৌর জামায়াতের আমীর এম এ বারী। বক্তারা একযোগে দাবি জানান—জুলাই সনদ বাস্তবায়ন, ৫ দফা কর্মসূচি গ্রহণ এবং পিআর পদ্ধতির মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। অন্যথায় গণআন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই জুলাই প্রোডাক্ট—ডা. শফিকুর রহমান

মোংলায় জামায়াতের গণসমাবেশে সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির দাবি

আপডেট সময় ০৭:১৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫