ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo নবীনগরে মতবিনিময় সভা: তৃণমূলে উন্নয়ন পৌঁছে দিতে আন্তরিকতার আহ্বান জেলা প্রশাসকের Logo অল্প সময়ে,স্বল্প খরচে সঠিক বিচার পেতে চল যাই গ্রাম আদালতে Logo কিশোর গঞ্জ জেলা ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হাইকোর্টের আদেশেও দায়িত্ব পাননি চেয়ারম্যান রিপন Logo ছয় মাসেও ফেরেনি প্রতিবন্ধী রাজ্জাকের দোকান, আশ্বাসেই থমকে আছে প্রশাসনিক উদ্যোগ Logo রূপপুরের চুল্লিতে যেভাবে তৈরি হবে বিদ্যুৎ Logo জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগের সত্যতা পায়নি ইইউ Logo কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হল বড় প্রকল্প Logo চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

চট্টগ্রামের ৩৯ নং ওয়ার্ডে বিএনপির প্রাণবন্ত মতবিনিময় সভা—নেতাকর্মীদের ঐক্যের বার্তা

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের বি ইউনিট (হোন্দল পাড়া–আলী শাহ পাড়া) নির্বাচনী কেন্দ্রকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক প্রাণবন্ত মতবিনিময় সভার আয়োজন করেছে।

গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় একটি স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আশরাফ উদ্দিন। যৌথভাবে সঞ্চালনা করেন বিএনপি নেতা মো. সুমন রহমান ও যুবদল নেতা এজেএম সোহেল।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিজেড থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মো. জাবেদ আনসারী। তিনি বলেন,
“গণমানুষের অধিকার আদায় ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনাকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান,সাবেক সহ-সভাপতি মো.শরীফ,সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর,স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল আলম

এছাড়া ছাত্রদল নেতা আকিব জাভেদ ও নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটির নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, “বিএনপি সব সময় জনগণের পাশে থেকেছে, আগামীতেও থাকবে। গণমানুষের অধিকার আদায় ও দুঃশাসনের অবসান ঘটাতে আমাদের আরও সংগঠিত হতে হবে। দলীয় সিদ্ধান্ত মোতাবেক প্রতিটি নেতাকর্মীকে মাঠে থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে।”

তারা আসন্ন দিনগুলোতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনামূলক রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের জন্য নেতাকর্মীদের প্রতি বিশেষ আহ্বান জানান।

সভা শেষে সাধারণ কর্মী ও নেতারা আশাবাদ ব্যক্ত করেন যে, ৩৯ নং ওয়ার্ডে বিএনপি আরও সুসংগঠিত হয়ে আগামী রাজনৈতিক কর্মকাণ্ডে জনগণের আস্থা অর্জন করবে।

প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের ৩৯ নং ওয়ার্ডে বিএনপির প্রাণবন্ত মতবিনিময় সভা—নেতাকর্মীদের ঐক্যের বার্তা

আপডেট সময় ১১:১৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫