ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo নাসিরনগরে অবৈধ মাটি কাটায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা, ৫ ট্রাক্টর জব্দ Logo পিলখানায় হত্যাকাণ্ডের পর নানা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল Logo শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর Logo তানোরের মুন্ডুমালায় জামায়াতের ইফতার মাহফিল Logo ১ নং কাস্টম ঘাট টোলমুক্ত ঘোষণা সৌজন্যে বি কোম্পানি Logo সীমান্ত দিয়ে অনুপ্রবেশ: নাইক্ষ্যংছড়িতে আরাকান আর্মির ৩ সদস্য আটক Logo লালমনিরহাটের বিভিন্ন উপজেলায় পবিত্র রমজানে বাজার মনিটরিং Logo ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি ‘মাদক সম্রাট’ জসিম গ্রেপ্তার Logo একের পর এক আওয়ামী লীগ নেতার জামিন, আইনজীবীদের আদালত বর্জন

শ্রীলঙ্কাকে হারাতে পারলেই ফাইনালে বাংলাদেশ!

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০০:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ২০৭ ১৮৪৪.০০০ বার পড়া হয়েছে

সপ্তাহ না ঘুরতেই এশিয়া কাপে আবারও মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুই দলের এবারের লড়াইয়ে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে বাড়তি অনুপ্রেরণা। শ্রীলঙ্কাকে হারাতে পারলেই যে সামনে অপেক্ষা করছে ‘ফাইনাল’!

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ইতিহাসটা খুব বেশি সমৃদ্ধ নয়। দুই দলের লড়াইটা প্রায় কাছাকাছি পর্যায়ের হয় বছর দশেক হলো। তবে তার আগ পর্যন্ত দুই দলের লড়াই মানেই যেন ছিল বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ।

আজ যখন শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ, সে ইতিহাসটা তাই খুব বেশি অনুপ্রেরণা দেবে না। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের ৮ জয়ের বিপরীতে শ্রীলঙ্কা জিতেছে ১৩ ম্যাচে। আর হিসেবে যদি আনা হয় এশিয়া কাপকে, তাহলে ৩ জয়ের বিপরীতে দেখা যায় ১৪টি হারকে।

সবশেষ হারটা এসেছে গ্রুপপর্বে। সে ম্যাচে বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ১৪০ রানে লক্ষ্য শ্রীলঙ্কা ১৪.৪ ওভারেই টপকে গিয়েছিল। সেই ম্যাচটাই বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল।

আরও পড়ুন
‘বন্ধু’ শ্রীলঙ্কা আবার ‘শত্রু’, এবার কী করবে বাংলাদেশ?

তবে মুদ্রার উল্টোপিঠটা দেখলে অনুপ্রেরণাই নিতে পারে বাংলাদেশ। এশিয়া কাপের তিন জয় বাংলাদেশকে ভালোভাবেই উজ্জীবিত করে তুলতে পারে। কারণ তার সঙ্গে যে জড়িয়ে আছে ইতিহাস!

এশিয়া কাপে বাংলাদেশ প্রথমবার লঙ্কানদের হারায় ২০১২ সালে। বহুজাতিক কোনো টুর্নামেন্টেও সেবারই প্রথম লঙ্কানদের হারানোর স্বাদ পায় বাংলাদেশ। এবং সেবার সে জয় মুশফিকুর রহিমের দলকে তুলে দেয় ফাইনালে।

দলটা এই টুর্নামেন্টে পরেরবার লঙ্কানদের হারায় ২০১৬ সালে। মাশরাফি বিন মুর্তজার দল সেবারও ফাইনালে খেলেছে। ২০১৮ সালে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপেও শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ, সেবার খর্বশক্তির দল নিয়েও পৌঁছে গিয়েছিল ফাইনালে।

তো ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, বাংলাদেশ এশিয়া কাপে যখনই হারিয়েছে শ্রীলঙ্কাকে, এরপর ফাইনাল অপেক্ষা করেছে দলের জন্য। এবারও আবার সামনে শ্রীলঙ্কা। আজকের ম্যাচে একটা জয় হয়তো ফাইনাল নিশ্চিত করে দেবে না দলের জন্য, তবে সে লক্ষ্যে বড় একটা পদক্ষেপ হবে নিশ্চয়ই। বাংলাদেশও সেটাই করতে চাইবে আজ।

শ্রীলঙ্কান ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট এশিয়া কাপ ক্রিকেট

ঘটনাপ্রবাহ: এশিয়া কাপ ২০২৫
২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৯ পিএম
আইসিসির রোষে পড়েছে পাকিস্তান, হতে পারে শাস্তিও
২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪২ পিএম
শ্রীলঙ্কাকে হারাতে পারলেই ফাইনালে বাংলাদেশ!
২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম
পাক বোলারের বিশ্বরেকর্ড এখন ভারতীয় পেসারের দখলে
২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ক্যাচ নিতে গিয়ে মাথায় আঘাত ফিল্ডারের, পাকিস্তান ম্যাচের আগে আতঙ্কে ভারত
২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ এএম

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

শ্রীলঙ্কাকে হারাতে পারলেই ফাইনালে বাংলাদেশ!

আপডেট সময় ০৬:০০:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫