ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo নাসিরনগরে অবৈধ মাটি কাটায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা, ৫ ট্রাক্টর জব্দ Logo পিলখানায় হত্যাকাণ্ডের পর নানা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল Logo শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর Logo তানোরের মুন্ডুমালায় জামায়াতের ইফতার মাহফিল Logo ১ নং কাস্টম ঘাট টোলমুক্ত ঘোষণা সৌজন্যে বি কোম্পানি Logo সীমান্ত দিয়ে অনুপ্রবেশ: নাইক্ষ্যংছড়িতে আরাকান আর্মির ৩ সদস্য আটক Logo লালমনিরহাটের বিভিন্ন উপজেলায় পবিত্র রমজানে বাজার মনিটরিং Logo ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি ‘মাদক সম্রাট’ জসিম গ্রেপ্তার Logo একের পর এক আওয়ামী লীগ নেতার জামিন, আইনজীবীদের আদালত বর্জন

আজকের ম্যাচেই নির্ধারিত হবে বাংলাদেশের ভাগ্য

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫৯ ১৮৪৪.০০০ বার পড়া হয়েছে

চলমান এশিয়া কাপের ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে আফগানিস্তান। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচের ওপর নির্ভর করছে এশিয়া কাপে বাংলাদেশের ভাগ্য। কেবল লঙ্কানদের জয়ই বাঁচাতে পারে বাংলাদেশের স্বপ্ন।

প্রথম দুই ম্যাচ জিতে টেবিলের শীর্ষে শ্রীলঙ্কা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই মাঠে নামবে ‘দ্য লায়ন্স’। অন্যদিকে, আজকের ম্যাচটি আফগানিস্তানের জন্য ‘ডু অর ডাই’ ম্যাচ। হারলেই ধরতে হবে বাড়ি ফেরার বিমান। তবে নেট রানরেট নিয়ে অনেকটাই স্বস্তিতে আফগানরা। যদিও তাদের সামনে পথটা সহজ নয়। সুপার ফোরে উঠতে হলে লঙ্কানদের বিপক্ষে জয়ের বিকল্প নেই রশিদ খান বাহিনীর।

এদিকে, দুই জয় নিয়ে সুপার ফোরের দৌড়ে আছে বাংলাদেশও। গ্রুপপর্বের তিন ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৪। তবে লিটন দাসের দলের মূল চিন্তার কারণ নেট রানরেট। হংকংয়ের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর লঙ্কানদের বিপক্ষে হারেই পড়েছে বড় প্রভাব।

আরও পড়ুন
শ্রীলংকা জিতলেই সুপার ফোরে বাংলাদেশ
শ্রীলংকা জিতলেই সুপার ফোরে বাংলাদেশ
‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে দুয়ে থাকা বাংলাদেশের নেট রানরেট -০.২৭০। আফগানিস্তানের রানরেট +২.১৫০। এরপর রয়েছে শ্রীলঙ্কা (+১.৫৪৬)। আফগানরা ন্যুনতম ব্যবধানে জিতলেই শেষ হয়ে যাবে বাংলাদেশের সুপার ফোরের স্বপ্ন।

এদিকে, টি-টোয়েন্টিতে মোট ৮ বার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে আফগানিস্তান। এর মধ্যে লঙ্কানরা জিতেছে ৫ ম্যাচে। আর আফগানদের জয় ৩টি। এই পরিসংখ্যানই বাংলাদেশকে আশা দেখাচ্ছে। তামিম-তাসকিন-লিটনরা তাকিয়ে আছেন আসালাঙ্কাদের দিকে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আজকের ম্যাচেই নির্ধারিত হবে বাংলাদেশের ভাগ্য

আপডেট সময় ০১:৫৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫