ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

বাংলাদেশকে জাতিসংঘের চিঠি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১২৪ ০.০০ বার পড়া হয়েছে

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণে প্রস্তুতির অগ্রগতি নিয়ে প্রতিবেদন দিতে বলেছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি)। আগামী ৩১ অক্টোবরের মধ্যে এই প্রতিবেদন দেওয়ার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।

জানা গেছে, গত ২৫ আগস্ট জাতিসংঘের সিডিপির চেয়ারম্যান হোসে অ্যান্টোনিও ওকাম্পো বাংলাদেশ সরকারকে এই বিষয়ে একটি চিঠি পাঠান।

বাংলাদেশের প্রতিবেদনের ওপর ভিত্তি করে আগামী অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশকে পাঠানো চিঠিতে একজন প্রতিনিধিকে ভার্চ্যুয়ালি ওই বৈঠকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, সভার এজেন্ডা, তারিখ ও সম্ভাব্য অংশগ্রহণকারীদের তালিকা যথাসময়ে জানানো হবে।

আগের সরকার প্রয়োজনীয় তথ্য-উপাত্তের ভিত্তিতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রস্তুতি শুরু করে। বর্তমান সরকারও সেই ধারাবাহিকতায় এগোচ্ছে। এই প্রস্তুতির অংশ হিসেবে চলতি বছরের ১৩ মার্চ উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।

তবে গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর দেশের বিভিন্ন রাজনৈতিক দল, অর্থনীতিবিদ ও ব্যবসায়ী মহলের পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে—স্বল্পোন্নত থেকে উত্তরণের জন্য দেশের যথেষ্ট প্রস্তুতি নেই। আগের সরকার ভুল তথ্যের ভিত্তিতে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রস্তুতি নেয়। অনেকে মনে করছেন, উন্নয়নশীল দেশে রূপান্তরে আরও সময়ের প্রয়োজন।

গত সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (অর্থ মন্ত্রণালয়) আনিসুজ্জামান চৌধুরী গণমাধ্যমকে বলেন, এলডিসি উত্তরণে অনীহা জানানোর মতো আমাদের কাছে গ্রহণযোগ্য কোনো কারণ নেই। কোনো শক্তিশালী যুক্তিও নেই। আমাদের টেকসই উন্নয়ন ব্যবস্থাপনা তৈরির দিকে নজর দেওয়া উচিত। ইউরোপীয় ইউনিয়ন পণ্য রপ্তানিতে সব দেশের জন্য শ্রমমান, পরিবেশসহ বিভিন্ন সূচকের একই মানদণ্ড নির্ধারণ করছে। তাই দেশের উন্নয়ন টেকসই করতে জ্বালানি, করব্যবস্থা ও লজিস্টিক খাতকে আরও শক্তিশালী করার দিকে মনোযোগ দিতে হবে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

বাংলাদেশকে জাতিসংঘের চিঠি

আপডেট সময় ০৭:২৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫