ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo নাসিরনগরে অবৈধ মাটি কাটায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা, ৫ ট্রাক্টর জব্দ Logo পিলখানায় হত্যাকাণ্ডের পর নানা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল Logo শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর Logo তানোরের মুন্ডুমালায় জামায়াতের ইফতার মাহফিল Logo ১ নং কাস্টম ঘাট টোলমুক্ত ঘোষণা সৌজন্যে বি কোম্পানি Logo সীমান্ত দিয়ে অনুপ্রবেশ: নাইক্ষ্যংছড়িতে আরাকান আর্মির ৩ সদস্য আটক Logo লালমনিরহাটের বিভিন্ন উপজেলায় পবিত্র রমজানে বাজার মনিটরিং Logo ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি ‘মাদক সম্রাট’ জসিম গ্রেপ্তার Logo একের পর এক আওয়ামী লীগ নেতার জামিন, আইনজীবীদের আদালত বর্জন

ফাহামেদুলকে ছাড়াই খেলবে বাংলাদেশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • ২১৮ ১৮৪৪.০০০ বার পড়া হয়েছে

ফাহামেদুল ইসলাম। ছবি: সংগৃহীত

আগামী সেপ্টেম্বরে ভিয়েতনামে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্ব। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে তরুণ ফুটবলার ফাহামেদুল ইসলামকে পাচ্ছে না দল।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের আগে সাংবাদিকদের বিষয়টি জানান কোচ সাইফুল বারী টিটু।

ভিয়েতনামের বিপক্ষে ফাহামেদুলের না থাকার কারণ ব্যাখ্যা করে টিটু বলেন, ‘ফাহামেদুলকে আমরা প্রথম থেকে না পেলেও পরের দুটি ম্যাচে পাব। সে যখন আসবে, কোনো অনুশীলন সেশন না করেই ম্যাচ খেলাটা বাস্তবসম্মত হবে না। ফাহমিদুল এলে অবশ্যই আমাদের শক্তি বাড়বে, তবে সেটা পরের দুই ম্যাচে।’

আরও পড়ুন
নেপালকে আবারও হারাল বাংলাদেশ
নেপালকে আবারও হারাল বাংলাদেশ
কিউবা মিচেল-জায়ান আহমেদের মতো প্রবাসী ফুটবলারদের নিয়ে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের মূলপর্বে খেলার স্বপ্ন দেখছেন কোচ সাইফুল বারী। তিনি বলেন, ‘আমাদের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ রয়েছে। প্রথম ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। সিঙ্গাপুর ও ইয়েমেনের খেলা পর্যালোচনা করেছি। তারা যেহেতু প্রথম দিনই ম্যাচ খেলবে, আরও বিশ্লেষণ করার সুযোগ পাব।’

এশিয়ার ৪৪টি দেশ বাছাইপর্বে অংশ নিচ্ছে। তাদের ভাগ করা হয়েছে ১১টি গ্রুপে। ১১ গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা ৪ রানার্সআপ দল আগামী বছর সৌদি আরবে অনুষ্ঠেয় মূল পর্বে খেলার সুযোগ পাবে।

বাছাই পর্বে ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুর। ৩ সেপ্টেম্বর স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ, এরপর ৬ সেপ্টেম্বর ইয়েমেন এবং ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে তারা। টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে সম্প্রতি বাহরাইনে ১২ দিনের ক্যাম্প করেছে বাংলাদেশ অনূর্ধ্ব–২৩ দল।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ফাহামেদুলকে ছাড়াই খেলবে বাংলাদেশ

আপডেট সময় ০৪:৫৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫