ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আমরা সবাই জুলাই প্রোডাক্ট—ডা. শফিকুর রহমান Logo ভুয়া “প্রাচীন পিলার-কয়েন” ২য় পর্ব কৃষকলীগ নেতা মাকসুদ-সোহেল সিন্ডিকেটের শত কোটি টাকা প্রতারণা Logo ভাঙ্গুড়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার Logo পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় ভুয়া ডাক্তার আটক Logo হজ ভিসা নিয়ে সৌদির নতুন সিদ্ধান্ত Logo টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন Logo পহেলা বৈশাখে নাশকতার শঙ্কা নেই, নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত র‌্যাব Logo যেকোনো নৌ অবরোধে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা নিশ্চিত: ইরানি সামরিক উপদেষ্টা Logo সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

ত্যাগী নেতাকর্মী বঞ্চিত, অবৈধ কমিটির প্রতিবাদে অষ্টমনিষায়

ত্যাগী নেতাকর্মী বঞ্চিত, অবৈধ কমিটির প্রতিবাদে অষ্টমনিষায় বিএনপি’র হুঁশিয়ারি
ছবি : প্রতিদিনের সংবাদ
পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নে বিএনপি’র সকল ওয়ার্ড কমিটিতে আওয়ামী লীগপন্থী ব্যক্তি ও আত্মীয়স্বজনকে বসিয়ে “অবৈধ কমিটি” গঠনের অভিযোগ এনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন।

বুধবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন—বর্তমান অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম এবং সদস্য সচিব ওয়াজ উদ্দিন গণতান্ত্রিক প্রক্রিয়া উপেক্ষা করে আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিদের ও তাদের স্বজনদের দিয়ে ওয়ার্ড কমিটি সাজিয়েছেন। এতে প্রকৃত ত্যাগী নেতাকর্মীরা বঞ্চিত হয়েছেন এবং সংগঠন চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বক্তারা বলেন, আওয়ামী প্রভাব ও ব্যক্তিস্বার্থ রক্ষার জন্য গঠিত এই “অবৈধ কমিটি” বিএনপির মূল আদর্শ ও ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। তারা অবিলম্বে এ কমিটি বাতিল করে প্রকৃত, পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের জোর দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

সমাবেশে বক্তব্য রাখেন, অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও আহবায়ক সদস্য মো: আয়নুল হক, সাবেক সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহবায়ক মো: আব্দুল মান্নান, সাবেক যুবদল সভাপতি ও যুগ্ম আহবায়ক মো: মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক মো: আলতাফ হোসেন মাস্টার, সাবেক সেচ্ছাসেবকদল সভাপতি ও যুগ্ম আহবায়ক মো: জহুরুল ইসলাম, আহবায়ক কমিটির সদস্য মো: ময়ছের ফকির, মো: আমিনুল ইসলাম, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল জব্বার খান, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো: আলহাজ্ব উদ্দিন, আহবায়ক কমিটির সদস্য মো: লিটন হোসেন ও মো: হুমায়ুন কবির।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাবেক নেতারা—৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: আমিরুল ইসলাম, ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: আলেপ আলী, ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: গোলাপ হোসেন, ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: জামাল উদ্দিন সরকার, ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: আলতাফ হোসেন, ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: জহুরুল ইসলাম, ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: সানোয়ার হোসেন, একই ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন এবং ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: আব্দুস সামাদ খান।

এছাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভে অংশ নেন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই জুলাই প্রোডাক্ট—ডা. শফিকুর রহমান

ত্যাগী নেতাকর্মী বঞ্চিত, অবৈধ কমিটির প্রতিবাদে অষ্টমনিষায়

আপডেট সময় ০৮:৪৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫