ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বীরগঞ্জে রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার, ৪টি দোকান পরিদর্শন Logo কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক Logo আনোয়ারায় রাতের আঁধারে পরৈকোড়া ইউনিয়নের সাদ্দামের বিরুদ্ধে মাটি কাটার অভিযোগ, Logo বগুড়ার শিবগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা, পরিবেশ ও ফসলি জমির ক্ষতি Logo শহীদ সেনা দিবসে বনানী কবরস্থানে সাবেক রাষ্ট্রপতি ও নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Logo আসামি করা হচ্ছে হাসিনাসহ আওয়ামী মন্ত্রী-এমপিদের Logo বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo নাসিরনগরে অবৈধ মাটি কাটায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা, ৫ ট্রাক্টর জব্দ Logo পিলখানায় হত্যাকাণ্ডের পর নানা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল Logo শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর

কুমিল্লা মহানগরী জামায়াতের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত পূর্ণাঙ্গ সংস্কার না হলে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হবে- ডা. তাহের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ১৯৬ ১৮৪৪.০০০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, পূর্ণাঙ্গ সংস্কার না হলে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হবে। মানুষের মধ্যে যদি নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয় তাহলে সেই নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে কিনা সেই শঙ্কা থেকে যায়। সংস্কারের ভিত্তিতে এই নির্বাচন হতে হবে। যেনতেন নির্বাচন জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না। আমরা চাই একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, উৎসবমুখর নির্বাচন। স্বৈরাচার ছাড়া সকল বৈধ দলের অংশগ্রহণে নির্বাচন। এর আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। সংস্কারের বিষয়ে অনেকগুলো বিষয়ে সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করেছে। এ সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে। এ সংস্কারের ভিত্তিতে নির্বাচন হতে হলে সংস্কার একটি আইনি ভিত্তি তৈরি করতে হবে।

তিনি প্রধান নির্বাচন কমিশনকে জাতির কাছে সেটি পরিষ্কার করার আহবান জানান। সেই সাথে সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করার তাগিদ দেন।

শুক্রবার সকাল ৯টায় কুমিল্লা ফান টাউন কনভেনশন হলে কুমিল্লা মহানগরী জামায়াত আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত কুমিল্লা-৬ আসনে সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথিত ডা. তাহের বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে হ্যাঁ-না ভোট করেছিলেন তখন কিন্তু পার্লামেন্ট ছিল না। আমরা শহীদ জিয়ার সেই দলকে অনুরোধ করবো— তারা যেন শহীদ জিয়া যেভাবে ভোট করেছিলেন, প্রক্লেমেশন করেছিলেন, সেটাকে ফলো করে এবারের যে সমস্ত সংস্কারে আমরা একমত হয়েছি, সেটাকে ভিত্তি করে আগামী নির্বাচন করার ব্যাপারে তারা পজিটিভ ভূমিকা রাখবে। কোনো দল যদি মনে করে তাদের নিশ্চিত বিজয় হবে, তবে বোঝা যায় জেতার জন্য তারা কোনো ম্যাকানিজম করছে যা তাদের জিতিয়ে দেবে। তাদের আর ভোটের প্রয়োজন হবে না। তিনি বলেন, কেউ যদি ভোটের আগে বিজয়ী হতে চায় তাহলে বোঝা যায় তারা ১৪, ১৮ ও ২৪-এর মতো একটি নির্বাচন করার পাঁয়তারা করছে।

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন যথাসময়ে হবে ইনশাআল্লাহ। কিন্তু নির্বাচন যথাসময়ে হওয়ার জন্য কিছু অবস্টাকল আছে, সরকার সিনসিয়ার হলে সেগুলো দূর করা সম্ভব। তখন নির্বাচনের ব্যাপারে আর কোনো প্রতিবন্ধকতার সুযোগ দেখি না। নির্বাচন হতেই হবে। নির্বাচন না হলে দেশ বিপর্যয়ের দিকে যাবে।

নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগরী জামায়াতের নায়েবে আমীর মু. এ কে এম এমদাদুল হক মামুন, সহকারী সেক্রেটারি যথাক্রমে কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশারফ হোসাইন, নাছির আহমেদ মোল্লা। মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী মোতাহের আলী দিলাল, কাজী নজির আহমেদ, মোহাম্মদ হোসাইন, মজিবুর রহমান প্রমুখ।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার, ৪টি দোকান পরিদর্শন

কুমিল্লা মহানগরী জামায়াতের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত পূর্ণাঙ্গ সংস্কার না হলে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হবে- ডা. তাহের

আপডেট সময় ০৮:৩৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫