ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শহীদ সেনা দিবসে বনানী কবরস্থানে সাবেক রাষ্ট্রপতি ও নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Logo আসামি করা হচ্ছে হাসিনাসহ আওয়ামী মন্ত্রী-এমপিদের Logo বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo নাসিরনগরে অবৈধ মাটি কাটায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা, ৫ ট্রাক্টর জব্দ Logo পিলখানায় হত্যাকাণ্ডের পর নানা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল Logo শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর Logo তানোরের মুন্ডুমালায় জামায়াতের ইফতার মাহফিল Logo ১ নং কাস্টম ঘাট টোলমুক্ত ঘোষণা সৌজন্যে বি কোম্পানি Logo সীমান্ত দিয়ে অনুপ্রবেশ: নাইক্ষ্যংছড়িতে আরাকান আর্মির ৩ সদস্য আটক Logo লালমনিরহাটের বিভিন্ন উপজেলায় পবিত্র রমজানে বাজার মনিটরিং

লিবিয়া থেকে ফিরলেন মানবপাচারকারীদের নির্যাতনের শিকার ১৭৫ বাংলাদেশি

ছবি: সংগৃহীত

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৭৫ জন বাংলাদেশিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে বুরাক এয়ারলাইন্সের UZ222 ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

প্রত্যাবাসনের সময় লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে দূতাবাসের প্রতিনিধি দল গানফুদা ডিটেনশন সেন্টারে উপস্থিত ছিলেন এবং প্রবাসীদের বিদায় জানান।

রাষ্ট্রদূত লিবিয়ার কর্তৃপক্ষ ও আইওএমের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে। তিনি বৈধ ও নিরাপদ উপায়ে বিদেশে যাওয়ার ওপর জোর দিয়ে বলেন, দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই।

তিনি আরও আহ্বান জানান, দেশে ফিরে প্রবাসীরা যেন নিজ এলাকায় অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরি করেন এবং মানবপাচারকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন। রাষ্ট্রদূত আশ্বাস দেন, দূতাবাস থেকে এ বিষয়ে সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

এর আগে বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, আটক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনে দূতাবাস স্থানীয় প্রশাসন ও আইওএমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। অবৈধ পথে বিদেশে গিয়ে বিপদে পড়া অভিবাসীদের স্বেচ্ছায় দেশে ফেরাতে এই উদ্যোগ মানবিক সহায়তার উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ সেনা দিবসে বনানী কবরস্থানে সাবেক রাষ্ট্রপতি ও নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

লিবিয়া থেকে ফিরলেন মানবপাচারকারীদের নির্যাতনের শিকার ১৭৫ বাংলাদেশি

আপডেট সময় ০১:৫৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫