ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জামালপুরে ৪টি ইফতার সামগ্রীর দোকানে ৪০ হাজার টাকা জরিমানা Logo লালমনিরহাটে অনলাইন জুয়া পরিচালনা ও অবৈধ সিম বিক্রির অভিযোগে গ্রেফতার পাঁচ জন Logo বীরগঞ্জে রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার, ৪টি দোকান পরিদর্শন Logo কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক Logo আনোয়ারায় রাতের আঁধারে পরৈকোড়া ইউনিয়নের সাদ্দামের বিরুদ্ধে মাটি কাটার অভিযোগ, Logo বগুড়ার শিবগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা, পরিবেশ ও ফসলি জমির ক্ষতি Logo শহীদ সেনা দিবসে বনানী কবরস্থানে সাবেক রাষ্ট্রপতি ও নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Logo আসামি করা হচ্ছে হাসিনাসহ আওয়ামী মন্ত্রী-এমপিদের Logo বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo নাসিরনগরে অবৈধ মাটি কাটায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা, ৫ ট্রাক্টর জব্দ

রাস্তার পাশে ২ মহিলার লাশ উদ্ধার

সকাল সাড়ে ৯টায় পৌরসভার চৌবাড়ীয়া উত্তরপাড়া এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া দুই নারীর মাথা ফেটে মগজ বের হয়ে গেছে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, রাতের কোনো একসময় দুধের লরিচাপায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম দুটি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে চৌবাড়ীয়া উত্তরপাড়া এলাকায় পাকা সড়কের ওপর অজ্ঞাত ছিন্নমূল ওই দুই নারীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় মুসল্লিরা। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, রোববার রাতে পৌরসভার বড়ালব্রিজ স্টেশন এলাকায় ওই দুই নারীকে ঘোরাঘুরি করতে দেখা গেছে।

ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ‘ওই দুই নারী লাশ দেখে মনে হচ্ছে তারা ছিন্নমূল মানুষ। ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। তাদের কাছে ভিক্ষার থলে ও খুচরা সামান্য কিছু টাকা ছিল। পুলিশ তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ৪টি ইফতার সামগ্রীর দোকানে ৪০ হাজার টাকা জরিমানা

রাস্তার পাশে ২ মহিলার লাশ উদ্ধার

আপডেট সময় ০১:২৩:২২ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫