ঢাকা ০৬:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত// শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ

সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়েও ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২০২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা জানাতে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টায় ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বরের নির্মাণাধীন “জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে” জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
এসময় পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি ও রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

এছাড়াও দিবসটির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়েও সরকারি ও বেসরকারি উদ্যোগে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শন, গণসঙ্গীত পরিবেশন ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে দীর্ঘ সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। ঐতিহাসিক এই ঘটনাকে কেন্দ্র করে দিবসটি পরবর্তীতে “৩৬ জুলাই” নামে পরিচিতি পায়।

প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

ঠাকুরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত// শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ

আপডেট সময় ০৪:২৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫