ঢাকা ১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কিশোর গঞ্জ জেলা ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হাইকোর্টের আদেশেও দায়িত্ব পাননি চেয়ারম্যান রিপন Logo ছয় মাসেও ফেরেনি প্রতিবন্ধী রাজ্জাকের দোকান, আশ্বাসেই থমকে আছে প্রশাসনিক উদ্যোগ Logo রূপপুরের চুল্লিতে যেভাবে তৈরি হবে বিদ্যুৎ Logo জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগের সত্যতা পায়নি ইইউ Logo কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হল বড় প্রকল্প Logo চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ Logo ভাঙ্গুড়ায় প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম অডিটে ২১ লাখ বেতন ফেরতের সুপারিশ Logo কালিয়াকৈরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo কালিয়াকৈরে দোকানে বেশি দামে জ্বালানি তেল বিক্রি, নারী ব্যবসায়ীর ১৫ দিনের কারাদণ্ড Logo নওগাঁয় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মানবিক পুলিশ সুপার তারিকুল ইসলাম

জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগের সত্যতা পায়নি ইইউ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ২ ০.০০ বার পড়া হয়েছে

ছবি: ভিডিও থেকে নেওয়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার যেসব আসনে কারচুপির অভিযোগ আনা হয়েছে, তার সত্যতা পায়নি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষক দল। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি হোটেলে নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজ্যাবস এ তথ্য জানান।

ইভার্স ইজ্যাবস বলেন, কোনো অভিযোগ থাকলে সে ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণের সুযোগ আছে। ভোট ঘিরে ছয়টি বিষয় গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হয়েছে।

বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও নীতি সমুন্নত রাখতে এই নির্বাচন গুরুত্বপূর্ণ ছিল বলেও মন্তব্য করেন তিনি।

গত বছরের শেষ দিক থেকে ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশে অবস্থান করছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের দিন ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রাষ্ট্রের পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে আসা ২২৩ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক দেশের ৬৪টি প্রশাসনিক জেলায় দায়িত্ব পালন করেন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোর গঞ্জ জেলা ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হাইকোর্টের আদেশেও দায়িত্ব পাননি চেয়ারম্যান রিপন

জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগের সত্যতা পায়নি ইইউ

আপডেট সময় ০৩:৪৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬