Dhaka 9:53 pm, Monday, 25 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

পুলিশকে পিটিয়ে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল স্বজনরা, আহত ৪

Update Time : 01:16:01 pm, Tuesday, 22 July 2025

বগুড়ার শেরপুরে সিরাজুল ইসলাম নামে এক আওয়ামী লীগ ও এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ সদস্যরা। সিরাজুলের স্বজনদের অতর্কিত হামলায় চার পুলিশ সদস্য আহত হন।

সোমাবর (২১ জুলাই) দুপুরে বগুড়ার শেরপুরে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন- এস আই সরাফত, কনস্টেবল নুরনবী, সিরাজুল ইসলাম ও আইনুল ইসলাম। আহতরা শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের উপর হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা হয়। এতে শেরুয়া দহপাড়ার সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তিকে ১০৭ নম্বর আসামি করা হয়। তিনি স্থানীয় আওয়ামী লীগের সহ-সভাপতি।

পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে সিরাজুলকে গ্রেপ্তারের পর তাকে থানায় আনার পথে তার ছেলে নজরুল ইসলাম লিটন ও ভাতিজাসহ পরিবারের প্রায় ২০-২৫ জন নারী-পুরুষ আকস্মিক পুলিশের ওপর হামলা চালায় এবং ধস্তাধস্তির মাধ্যমে আসামিকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় পুলিশ তার ছেলে নজরুল ইসলাম লিটককে গ্রেপ্তার করে।

এসআই তোফাজ্জল হোসেন বলেন, আসামিকে নিয়ে আসার সময় তার ২ ছেলে, ভাতিজারা, পরিবারের সদস্য ও ২০/২৫ জন মহিলা হঠাৎ করেই পুলিশের উপর হামলা করে। এ সময় তারা পুলিশকে মারপিট করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব শাহরীন বলেন, পুলিশ নাশকতা মামলার ইজাহার নামীয় আসামি সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় তার পরিবারের লোকজন পুলিশকে মারপিট করে আসামি ছিনিয়ে নিয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত বছরের ৮ অক্টোবর রাতে পুলিশ অভিযান চালিয়ে সিরাজুল ইসলামকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হয়। তখনও একই কায়দায় পুলিশের উপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে। সেই ঘটনায় জড়িত থাকার অপরাধে ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ইউপি সদস্য জাহিদুল ইসলামকে দল থেকে বহিষ্কারের ঘটনা ঘটে।

প্রিন্ট