ঢাকা ০২:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ আওয়ামী দোসর শফিউল্লাহ আল মুনিরের বিরুদ্ধে Logo বিএনপি দলের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অন্তর্বর্তী সরকারের জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে Logo সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন ব্যারিস্টার শফিক আহমেদ Logo কারাগার থেকে মুক্তি পেলেন খুনি হাসিনার সাবেক স্পিকার শিরীন শারমিন Logo লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়ল ফার্নেস অয়েলের দাম Logo সুন্দরবনে দস্যু দমনে কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান Logo ‎ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দিনমজুর পরিবার ‎শেষ আশ্রয়টুকুও পুড়ে ছাই Logo শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ শুরু Logo সমঝোতা ছাড়াই প্রথম দফার বৈঠক শেষ, যুদ্ধবিরতির আহ্বান পাকিস্তানের

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন ব্যারিস্টার শফিক আহমেদ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ২ ০.০০ বার পড়া হয়েছে

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তার বয়স হয়েছিল ৮৯ বছর।

রোববার (১২ এপ্রিল) বিকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

শফিক আহমেদের ছেলে ব্যারিস্টার মাহবুব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ব্যারিস্টার মাহবুব জানান, তার বাবার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রোববার বিকাল সাড়ে পাঁচটার দিকে তিনি ইন্তেকাল করেন।

২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ। তিনি টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন) মন্ত্রী ছিলেন।

শফিক আহমেদের ১৯৩৭ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। ১৯৬৭ সালে তিনি লন্ডনের কিংস কলেজ থেকে এলএলএম ও লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন।

বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতিও ছিলেন তিনি। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ আওয়ামী দোসর শফিউল্লাহ আল মুনিরের বিরুদ্ধে

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন ব্যারিস্টার শফিক আহমেদ

আপডেট সময় ০৭:২২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬