ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার

লালাবাজার ইউপি ছাত্রলীগ সদস্যের বাড়িতে সন্ত্রাসীদের তাণ্ডব, স্বর্ণ ও নগদ টাকা লুট

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৯:৩০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৯ ০.০০ বার পড়া হয়েছে

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের বাঘরখলা গ্রামে এক যুক্তরাজ্য প্রবাসী লালাবাজার ইউনিয়ন ছাত্রলীগ সদস্যের বাড়িতে দুর্ধর্ষ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল,২০২৬) রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় বিএনপি নেতা আল-আমিনের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী এই তাণ্ডব চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, লালাবাজার ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ও যুক্তরাজ্য প্রবাসী মোঃ হাবিবুর রহমানের বাড়িতে ৭-৮ জনের একদল মুখোশধারী সন্ত্রাসী হানা দেয়। সন্ত্রাসীদের একজন পরিচিত কণ্ঠে “চাচি, শিরনি নিয়ে এসেছি” বলে ডাক দিলে হাবিবুরের মা সরল বিশ্বাসে দরজা খোলেন। দরজা খোলার সাথে সাথেই সন্ত্রাসীরা তার মুখ চেপে ধরে ভেতরে প্রবেশ করে এবং বৃদ্ধা মা ও বড় ভাইকে হাত-পা বেঁধে ফেলে।

ধস্তাধস্তির একপর্যায়ে কয়েকজনের মাস্ক খুলে গেলে হাবিবুরের পরিবার চারজনকে চিনতে সক্ষম হন। তারা হলেন, স্থানীয় বিএনপি নেতা আল-আমিন, আব্দুল হক, নবীন মিয়া ওরফে ক্যাডার নবীন এবং শেখ রাশেদ আহমদ।

এসময় হামলাকারীরা হাবিবুর রহমানের অবস্থান জানতে চেয়ে তার মা ও ভাইয়ের ওপর শারীরিক নির্যাতন চালায়। হাবিবুর যুক্তরাজ্যে আছেন জানলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে যেখানেই পাওয়া যাবে সেখানে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এরপর সন্ত্রাসীরা ঘরের আলমারি ভেঙে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা ও মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়।

সন্ত্রাসীরা চলে যাওয়ার পর ভুক্তভোগীদের চিৎকার শুনে প্রতিবেশী ইসলাম উদ্দিন, লিটন দেব ও জুনেদ আহমদ ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এই ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় বর্তমানে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভুক্তভোগী পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

লালাবাজার ইউপি ছাত্রলীগ সদস্যের বাড়িতে সন্ত্রাসীদের তাণ্ডব, স্বর্ণ ও নগদ টাকা লুট

আপডেট সময় ০৯:৩০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬