ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নির্যাতনের শিকার বৃদ্ধের মৃত্যুতে ভাঙ্গুড়ায় উত্তেজনা, গুজব ছড়ানোয় ক্ষোভ ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষায় পুলিশ, মামলার ধরণ বদলের ইঙ্গিত Logo ভৈরবে রক্তাক্ত সংঘাত: পূর্বশত্রুতার জেরে যুবক ইমান খানকে কুপিয়ে হত্যা Logo কলম্বিয়ার বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৬ Logo আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান দলীয় আইজিপির Logo আত্রাই এ দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা চায় ভুক্তভুগি Logo আত্রাই এ দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা চায় ভুক্তভুগি Logo দেওয়ানগন্জে ভাস্যমান ড্রাম সেতু ভেঙ্গে ০৫ শিশুর মৃত্যূ Logo সংবিধানের জন্য জনগণ নয়, জনগণের জন্যই সংবিধান Logo বাড়ল জ্বালানি তেলের দাম Logo মোদিকে বিএনপি দলের চেয়ারম্যান তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা

আজও ঢাকা ছাড়ছে মানুষ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ৯ ০.০০ বার পড়া হয়েছে

ছবি: ভিডিও থেকে নেওয়া
ঈদুল ফিতরের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছে মানুষ। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ পরিবার-পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ট্রেনে গ্রামে যাচ্ছে।

রোববার সকাল থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ও মহাখালী বাসস্ট্যান্ডে মানুষের ভিড় দেখা গেছে। ট্রেনের প্রতিটি বগিতে ছিল উপচে পড়া ভিড়।

ট্রেনের যাত্রীরা বলছেন, ঈদের আগে তারা টিকিট ম্যানেজ করতে পারেননি কিংবা টিকিট থাকার পরও ট্রেনে উঠতে পারেননি। এসব মানুষজন ঈদের দ্বিতীয় দিনে বাড়ি যাচ্ছেন। সামান্য হলেও তারা পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবেন।

এদিকে কুমিল্লায় বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে স্বাভাবিক হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লা নগরীর পদুয়ার বাজার রেল ক্রসিং এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এতে ১২ জন নিহত ও আহত হয়েছে আরও অন্তত ১০ জন।

ট্রেনটি উদ্ধারে আখাউড়া থেকে রিলিফ ট্রেন নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান। তিনি জানান, এই রেলপথে ট্রেন বন্ধ আছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওয়ান আপ ট্রেনের সঙ্গে পদুয়ার বাজার রেল ক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রাম অভিমুখী মামুন স্পেশাল পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্যাতনের শিকার বৃদ্ধের মৃত্যুতে ভাঙ্গুড়ায় উত্তেজনা, গুজব ছড়ানোয় ক্ষোভ ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষায় পুলিশ, মামলার ধরণ বদলের ইঙ্গিত

আজও ঢাকা ছাড়ছে মানুষ

আপডেট সময় ১২:১৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬