ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

কলম্বিয়ার বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৬

দক্ষিণ আমেরিকার পেরু সীমান্তবর্তী অ্যামাজন অঞ্চলে কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৬৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কলম্বিয়া সরকারের তথ্যের বরাতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। দুর্ঘটনাকবলিত বিমানটিতে মোট ১২৫ জন আরোহী ছিলেন, যার মধ্যে ১১ জন বিমানবাহিনীর সদস্য, ১১৫ জন সেনাসদস্য এবং জাতীয় পুলিশের ২ জন কর্মকর্তা ছিলেন।

এখন পর্যন্ত অর্ধশতাধিক আরোহীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিখোঁজদের উদ্ধারে এখনো অভিযান অব্যাহত রয়েছে।

কর্তৃপক্ষ জানায়, উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়। এটি ছিল লকহিড মার্টিন নির্মিত সি-১৩০ হারকিউলিস মডেলের একটি সামরিক পরিবহন বিমান। দুর্ঘটনার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে।

তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ইতোমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এসআর

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

কলম্বিয়ার বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৬

আপডেট সময় ১২:১৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬