ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

আত্রাই এ দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা চায় ভুক্তভুগি

নওগাঁ জেলার আত্রাই উপজেলায় এক ক্ষুদ্র ব্যবসায়ীর দোকানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আব্দুল জব্বার প্রামাণিক আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের কুমঘাট গ্রামের বাসিন্দা আব্দুল জব্বার প্রামাণিক জীবিকার তাগিদে নিজ বাড়ির পাশে একটি ছোট দোকান পরিচালনা করে আসছিলেন। গত ২২ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টার দিকে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন ব্যক্তি তার দোকানে হামলা চালায়। তারা দোকানের টিনের চালা ভেঙে ভেতরে প্রবেশ করে মালামাল লুটপাট করে এবং দোকানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে।

ভুক্তভোগীর অভিযোগ, হামলাকারীরা দোকানের বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায় এবং এতে তার উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে। তিনি একজন অসহায় ক্ষুদ্র ব্যবসায়ী হওয়ায় এ ক্ষতি পুষিয়ে নেওয়া তার জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।

এছাড়াও অভিযোগে উল্লেখ করা হয়, ঘটনার পর দুর্বৃত্তরা দোকানের পাশেই অশালীন ও আপত্তিকর কর্মকাণ্ড চালিয়ে সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে, যা এলাকায় উদ্বেগের সৃষ্টি করেছে।

এ বিষয়ে ভুক্তভোগী আব্দুল জব্বার প্রামাণিক সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে আত্রাই থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

আত্রাই এ দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা চায় ভুক্তভুগি

আপডেট সময় ০৬:০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬