দৈনিক সময়ের কণ্ঠ পত্রিকার পক্ষ থেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানো হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশিত এক বিবৃতিতে ব্যবস্থাপনা সম্পাদক মোঃ জাকির হোসেন বলেন, আমরা একটা কঠিন সময় অতিবাহিত করছি। সারা বিশ্বের যুদ্ধ যুদ্ধ খেলায় অস্ত্রের ঝনঝনানিতে যে অবস্থার সৃষ্টি হয়েছে, তা আমাদের বাংলাদেশেও এর প্রভাব লেগেছে।
তিনি বলেন, আসুন আমরা একটু চোখ খুলে তাকিয়ে চতুর্দিকে দেখি আজকে আমাদের সমাজে এবং দেশে সাহায্য সহযোগিতা নিরীহ গরীব দুঃখী পেত, ইদানিং কি তা পাচ্ছে? আজকে সন্ত্রাস চাঁদাবাজ এবং নানাবিধ সমস্যায় জর্জরিত দেশ।
তিনি সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, তবুও এই ঈদে সুখ এবং শান্তিতে সবার ঈদ কাটুক। তিনি সকলের দীর্ঘায়ু কামনা করেছেন।
দৈনিক সময়ের কণ্ঠ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ জাকির হোসেনের এই শুভেচ্ছা বার্তা দেশবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহ সৃষ্টি করেছে। ঈদুল ফিতরের এই শুভেচ্ছা বার্তা দেশবাসীকে ঈদের আনন্দে মেতে উঠার আহ্বান জানায়।
প্রিন্ট
নিজস্ব সংবাদ : 



















