ঢাকা ০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo নবীনগরে মতবিনিময় সভা: তৃণমূলে উন্নয়ন পৌঁছে দিতে আন্তরিকতার আহ্বান জেলা প্রশাসকের Logo অল্প সময়ে,স্বল্প খরচে সঠিক বিচার পেতে চল যাই গ্রাম আদালতে Logo কিশোর গঞ্জ জেলা ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হাইকোর্টের আদেশেও দায়িত্ব পাননি চেয়ারম্যান রিপন Logo ছয় মাসেও ফেরেনি প্রতিবন্ধী রাজ্জাকের দোকান, আশ্বাসেই থমকে আছে প্রশাসনিক উদ্যোগ Logo রূপপুরের চুল্লিতে যেভাবে তৈরি হবে বিদ্যুৎ Logo জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগের সত্যতা পায়নি ইইউ Logo কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হল বড় প্রকল্প Logo চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

রক্ত খেকো রাষ্ট্রপতির ভাষণ বর্জন, বিরোধীদলের ওয়াকআউট

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৭:২৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৫৪ ০.০০ বার পড়া হয়েছে

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়াকে কেন্দ্র করে ওয়াকআউট করেছে বিরোধী দল। জাতীয় সংসদের প্রথম দিনেই এই ওয়াকআউটের ঘটনা ঘটল। বিরোধী দলের সংসদ সদস্যরা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার বিষয়টিকে অভিনব কায়দায় প্রতিবাদ জানিয়েছে। রাষ্ট্রপতির সংসদে প্রবেশের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে বিরোধী দলের সদস্যরা চেয়ার থেকে দাঁড়িয়ে এর প্রতিবাদ করেন। এ সময় তারা ‘জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না’ শিরোনামের একটি লাল রঙের কার্ড প্রদর্শন করেন।

সংসদে রাষ্ট্রপতি প্রবেশের সঙ্গে সঙ্গে সংসদনেতাসহ সরকারি দলের সব সংসদ সদস্য দাঁড়িয়ে পড়লেও এ সময় বিরোধীদলীয় সদস্যরা প্রতিবাদের অংশ হিসেবে সংসদের নিজ চেয়ারে বসে পড়েন। এ সময়ে বিউগলে জাতীয় সংগীত বাজতে থাকলেও জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের একটি অংশ চেয়ারে বসেই ছিলেন। অবশ্য তখন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সংসদের কর্মকর্তারা জাতীয় সংগীতের বিষয়টি ইঙ্গিত করে তাদের দাঁড়ানোর অনুরোধ করেন। এ সময় কেউ কেউ দাঁড়িয়েছিলেন, কেউ কেউ বসে ছিলেন।

পরে রাষ্ট্রপতি সংসদে তার বক্তব্য দেওয়া শুরু করলে বিরোধীদলীয় সংসদ সদস্যরা চিৎকার-চেঁচামেচি করতে থাকেন। একপর্যায়ে তারা রাষ্ট্রপতির বিরুদ্ধে স্লোগান দিতে দিতে সংসদকক্ষ ত্যাগ করে চলে যান।

এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বিরোধীদলীয় সদস্যদের চুপ থাকার অনুরোধ করেন। রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার বিষয়টি সাংবিধানিক বাধ্যবাধকতা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সংবিধানের বিধান ও জাতীয় সংসদের রেওয়াজ অনুসরণ করতে চাই। দয়া করে আপনারা খারাপ কোনো দৃষ্টান্ত স্থাপন করবেন না।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রক্ত খেকো রাষ্ট্রপতির ভাষণ বর্জন, বিরোধীদলের ওয়াকআউট

আপডেট সময় ০৭:২৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬