ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চারবারের সাবেক সংসদ সদস্য। বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব কাজী মোঃ আনোয়ার হোসেনের নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে Logo জামালপুর পাকুল্লায়  স্ত্রীকে গণধর্ষণ করা মামলায় ৩ জনের মৃত্যুদন্ডাদেশ Logo মহম্মদপুর প্রেসক্লাব সভাপতি টুটুলের নামে বন বিভাগের গাছের গুঁড়ি সরানোর অভিযোগে মামলা Logo রাস্তার কাজের অস্তিত্ব নেই, কাগজে-কলমে ৩ লাখ টাকার প্রকল্প! ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে Logo ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা ৫ এমপি প্রার্থীর Logo ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু Logo ইরানের প্রতিরোধে দিশাহারা ট্রাম্প Logo ২৮ বছর পূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে Logo এতিম শিশুদের নিয়ে ইফতারের আয়োজন করল এশিয়ান টেলিভিশন এর ফুলবাড়ী প্রতিনিধি কবির সরকার Logo পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুসকান ফারিয়া সম্পাদক, রাইট টক বাংলাদেশ।

মোংলায় মৎস্যজীবীদের অধিকার, জীবিকা ও উপকূলীয় পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

  • মোঃ ওমর ফারুক
  • আপডেট সময় ১১:৩১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ১১ ০.০০ বার পড়া হয়েছে

মোংলায় মৎস্যজীবীদের টেকসই জীবিকা, উপকূলীয় পরিবেশ সংরক্ষণ এবং জলজ সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে বহু-অংশজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্লাটফর্মের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকালে মোংলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। তিনি তার বক্তব্যে বলেন, “উপকূলীয় অঞ্চলের হাজারো মানুষ সরাসরি মৎস্য সম্পদের ওপর নির্ভরশীল। তাই মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন, নিরাপদ জীবিকা নিশ্চিত করা এবং পরিবেশ রক্ষা করা আমাদের সম্মিলিত দায়িত্ব। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি সংস্থা, স্থানীয় প্রশাসন ও মৎস্যজীবীদের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, “মৎস্যসম্পদ রক্ষা করতে হলে অবৈধ মাছ শিকার বন্ধ করতে হবে এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে। একই সঙ্গে মৎস্যজীবীদের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করাও গুরুত্বপূর্ণ।”
সভায় জানানো হয়, ফিশারফোক ইন্টিগ্রেশন ফর সাসটেইনেবল হ্যাবিট্যাট অ্যান্ড ন্যাচারাল ইকোসিস্টেম ট্রান্সফরমেশন (FISHNET) প্রকল্পের আওতায় উপকূলীয় মৎস্যজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
প্রকল্পটি বাস্তবায়ন করছে উন্নয়ন সংস্থা উত্তরণ, সহযোগিতায় রয়েছে ওশান গ্র্যান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। এছাড়া আন্তর্জাতিক সংস্থা অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার (Action Against Hunger/Action Contre la Faim), সিএনআরএস (CNRS), শেরি এবং উইমেন জব ক্রিয়েশন সেন্টারসহ বিভিন্ন সংগঠন এ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছে।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলের মৎস্যজীবীরা নানা সংকটের মুখোমুখি হচ্ছেন। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন এবং মাছের উৎপাদন কমে যাওয়ায় তাদের জীবিকা হুমকির মুখে পড়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার, উন্নয়ন সংস্থা ও স্থানীয় জনগোষ্ঠীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
এ সময় মৎস্যজীবী প্রতিনিধিরা তাদের নানা সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তারা বলেন, নিরাপদে মাছ ধরা, ঘূর্ণিঝড়ের সময় আশ্রয় সুবিধা, সহজ শর্তে ঋণ এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হলে উপকূলের মৎস্যজীবীরা আরও স্বাবলম্বী হতে পারবেন।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, মৎস্যজীবী সংগঠনের সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মৎস্যজীবীদের টেকসই উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চারবারের সাবেক সংসদ সদস্য। বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব কাজী মোঃ আনোয়ার হোসেনের নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে

মোংলায় মৎস্যজীবীদের অধিকার, জীবিকা ও উপকূলীয় পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

আপডেট সময় ১১:৩১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬