ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo নবীনগরে মতবিনিময় সভা: তৃণমূলে উন্নয়ন পৌঁছে দিতে আন্তরিকতার আহ্বান জেলা প্রশাসকের Logo অল্প সময়ে,স্বল্প খরচে সঠিক বিচার পেতে চল যাই গ্রাম আদালতে Logo কিশোর গঞ্জ জেলা ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হাইকোর্টের আদেশেও দায়িত্ব পাননি চেয়ারম্যান রিপন Logo ছয় মাসেও ফেরেনি প্রতিবন্ধী রাজ্জাকের দোকান, আশ্বাসেই থমকে আছে প্রশাসনিক উদ্যোগ Logo রূপপুরের চুল্লিতে যেভাবে তৈরি হবে বিদ্যুৎ Logo জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগের সত্যতা পায়নি ইইউ Logo কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হল বড় প্রকল্প Logo চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় কাপড়ের বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার সড়ক বাজার ও নিউমার্কেট এলাকায় কাপড়ের পাইকারি ও খুচরা দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এ সময় র‌্যাব-৯ এর একটি দল অভিযানে সহযোগিতা করে।
অভিযানকালে দেখা যায়, কয়েকটি কাপড়ের পাইকারি ও খুচরা দোকান বিদেশি কাপড় বিক্রির সময় ক্রয়ের কোনো বৈধ প্রমাণপত্র দেখাতে পারেনি। ফলে পণ্যগুলোর ক্রয়মূল্য, বৈধভাবে আমদানি হয়েছে কি না, সরকারকে ভ্যাট-ট্যাক্স পরিশোধ করা হয়েছে কি না এবং পণ্য নকল কি না—এসব বিষয়ে সন্দেহের সৃষ্টি হয়। এছাড়া দেশি পণ্য বিদেশি পণ্য হিসেবে বিক্রির সম্ভাবনাও রয়েছে।
এ অভিযোগে শাড়ি বিচিত্রা প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা এবং বি বাড়িয়া ক্লথ স্টোর-কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় ব্যবসায়ীদের পণ্যের সঠিক তথ্য প্রদান, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, সঠিক উৎস থেকে পণ্য সংগ্রহ এবং নির্ধারিত মূল্যের বেশি দাম না নেওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় কাপড়ের বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৭:০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬