ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার

নিজেকে সব বিষয়ে পন্ডিত মনে করা ঠিক না।” ডা:আই.এইচ বাঁধন

এক রোগীর এটেনডেন্ট প্রশ্ন করে বসছে, “স্যার আপনি প্রেসক্রিপশনে প্রায়ই ডেল্টা কোম্পানির ঔষধ লেখেন! আপনিতো শুনছি ভালো মানুষ, কিন্তু এত নিম্নমানের কোম্পানির ঔষধ যে কেন লিখেন!”

ওনাকে যা উত্তর দিলাম, তা সবার সাথেই শেয়ার করা প্রয়োজন মনে করি:
“ডায়াবেটিস, প্রেশার, হার্টে‌ সমস্যা আছে এমন রোগীদেরকে কিছু ঔষধ সারা জীবনই খেতে হয়, এমন একটা রোগীকে যদি ৪ টা নামি-দামি কোম্পানির ওষুধ দেই:
১. Tab. Bizoran 5/20, ০+০+১ (কোম্পানি: বেক্সিমকো, দাম ১২ টাকা)
২. Tab. Rosuva 20, ০+০+১ (কোম্পানি: স্কয়ার, দাম ৩২ টাকা)
৩. Tab. Jardiance 25, ১+০+০ (কোম্পানি: রেডিয়েন্ট, দাম ৮৪ টাকা)
৪. Tab. Silinor M 1000, ১+০+১ (কোম্পানি: হেল্দকেয়ার, দাম ২২ টাকা, ২ বেলা ৪৪ টাকা)
— তাহলে এই ৪ টা ঔষধেই দৈনিক খরচ পরছে ১৭২ টাকা, মাসে খরচ ৫১৬০ টাকা।

এখন হুবহু এই ৪ টা (একই উপাদানের) ঔষধ যদি আমি নাম-ডাক কম এমন কোম্পানির দেই:
Tab. Olmedip 5/20, ০+০+১ (কোম্পানি: ইবনে সিনা, দাম ৬ টাকা)
Tab. RTV 20, ০+০+১ (কোম্পানি: ডেল্টা, দাম ৮ টাকা)
Tab. Empazin 25, ১+০+০ (কোম্পানি: ডেল্টা, দাম ৩০ টাকা)
Tab. Taglimet 1000, ১+০+১ (কোম্পানি: ইবনে সিনা, দাম ১১ টাকা, ২ বেলা ২২ টাকা)
— তাহলে এই ৪ টা ঔষধে দৈনিক খরচ পরছে ৬৬ টাকা, মাসে খরচ ১৯৮০ টাকা।

এদেশে এরকম অনেক মানুষ ই আছে যাদের মাসে ৫১৬০ টাকার ঔষধ খাওয়ার সাধ্য নাই, কিন্তু মাসে ১৯৮০ টাকার ঔষধ হলে কষ্ট করে হলেও সারাজীবন চালায় নিতে পারবেন।

এবার আসি নিম্নমান কি না সেই প্রশ্নে; নামিদামি কোম্পানি এবং কম নামী কোম্পানির ঔষধ অধিকাংশ ক্ষেত্রে একই মানের হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে মান উনিশ-বিশ হয়ে থাকে, কিন্তু দ্বিগুণ-তিনগুণ দামের মতো মান কখনোই দ্বিগুণ-তিনগুণ না। একটা নামি-দামি কোম্পানির সব ঔষধই যে ভালো, তা কিন্তু না। আবার এমন অনেক ঔষধ আছে যেগুলো নামিদামি কোম্পানির চেয়ে ছোট কোম্পানির গুলোই বেশি ভালো। রাঁধুনী স্কয়ার পণ্য, কিন্তু আমার বউ খোঁজখবর নিয়ে একটা অপরিচিত কোম্পানির হলুদ, মরিচ, গুঁড়া মসলা কিনে রান্নার পর দেখলাম সেই অপরিচিত কোম্পানির মসলা রাঁধুনীর চেয়ে অনেক বেশি ভালো। সুতরাং যিনি যে বিষয়ে‌ ওস্তাদ, তার কাছ থেকেই সেই বিষয়ে পরামর্শ নেওয়া উচিত। নিজেকে সব বিষয়ে পন্ডিত মনে করা ঠিক না।”

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

নিজেকে সব বিষয়ে পন্ডিত মনে করা ঠিক না।” ডা:আই.এইচ বাঁধন

আপডেট সময় ০৯:১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬