ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo নবীনগরে মতবিনিময় সভা: তৃণমূলে উন্নয়ন পৌঁছে দিতে আন্তরিকতার আহ্বান জেলা প্রশাসকের Logo অল্প সময়ে,স্বল্প খরচে সঠিক বিচার পেতে চল যাই গ্রাম আদালতে Logo কিশোর গঞ্জ জেলা ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হাইকোর্টের আদেশেও দায়িত্ব পাননি চেয়ারম্যান রিপন Logo ছয় মাসেও ফেরেনি প্রতিবন্ধী রাজ্জাকের দোকান, আশ্বাসেই থমকে আছে প্রশাসনিক উদ্যোগ Logo রূপপুরের চুল্লিতে যেভাবে তৈরি হবে বিদ্যুৎ Logo জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগের সত্যতা পায়নি ইইউ Logo কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হল বড় প্রকল্প Logo চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

মেলান্দহে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ০২ জনের  মৃত্যু

জামালপুরের মেলান্দহে বিয়ের দাওয়াত খাওয়া শেষে বাড়ী ফেরার সময় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে মেলান্দহ পৌর এলাকার মিয়ারপাড়া ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভার ঢালুয়াবাড়ী এলাকার ধীরেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে কাজল (৪২) ও তার ভাতিজা মৃত উজ্জলের ছেলে আকাশ (২০)। তারা দুজনেই হাজরাবাড়ী বাজারে একটি সেলুনে কাজ করতো।
স্থানীয়রা জানায়, রাত ২টার দিকে মেলান্দহ উপজেলার মাহমুদপুর এলাকায় বিয়ের দাওয়াত শেষে মোটরসাইকেলে করে বাড়ীর দিকে ফিরছিলেন কাজল মিয়া ও আকাশ মিয়া।এ সময় মিয়ারপাড়া এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।ফলে ঘটনাস্থলেই আকাশ মিয়া মারা যায়। খবর পেয়ে স্থানীয়রা কাজল মিয়াকে উদ্ধার করে মেলান্দহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠায়। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাতেই ঘটনাস্থল থেকে পুলিশ মোটরসাইকেল দুটিসহ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আহত অপর বাইক চালক সাইম (২২) নামে এক যুবক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, যেহেতু সড়ক দূর্ঘটনায় মারা গেছে,সেহেতু তারা কোন মামলা করবে না।
০৫.০৩.২০২৬

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেলান্দহে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ০২ জনের  মৃত্যু

আপডেট সময় ০৫:১৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬