ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার

পাকুন্দিয়ায় নাগরিক সেবা সম্পর্কে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় গণসচেতনতা বৃদ্ধি, নাগরিক সেবা সম্পর্কে অবহিতকরণ এবং জনগণের সঙ্গে প্রশাসনের সরাসরি যোগাযোগ জোরদারের লক্ষ্যে ওপেন হাউস ডে
‎আজ ৫ জানুয়ারী সোমবার দুপুরে পাকুন্দিয়া থানা হল রোমে অনুষ্ঠিত হয়েছে।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার  এস. এম. ফরহাদ হোসেন। তিনি বলেন, ওপেন হাউস ডে জনগণ ও প্রশাসনের মধ্যে দূরত্ব কমিয়ে আনে এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার রুপম দাস। তিনি বলেন, নির্বাচনসহ বিভিন্ন সরকারি সেবা সম্পর্কে জনগণের সচেতনতা বাড়াতে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর। জনগণ সরাসরি তাদের মতামত ও সমস্যার কথা তুলে ধরার সুযোগ পাচ্ছে, যা প্রশাসনের জন্য সহায়ক।
‎আরও বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতনতা অত্যন্ত জরুরি। ওপেন হাউস ডে’র মাধ্যমে ভোটার নিবন্ধন, ভোটার তালিকা হালনাগাদ ও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জনগণকে অবহিত করা হচ্ছে।
‎অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা এমন উদ্যোগ নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

পাকুন্দিয়ায় নাগরিক সেবা সম্পর্কে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:২৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬