ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo নাসিরনগরে অবৈধ মাটি কাটায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা, ৫ ট্রাক্টর জব্দ Logo পিলখানায় হত্যাকাণ্ডের পর নানা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল Logo শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর Logo তানোরের মুন্ডুমালায় জামায়াতের ইফতার মাহফিল Logo ১ নং কাস্টম ঘাট টোলমুক্ত ঘোষণা সৌজন্যে বি কোম্পানি Logo সীমান্ত দিয়ে অনুপ্রবেশ: নাইক্ষ্যংছড়িতে আরাকান আর্মির ৩ সদস্য আটক Logo লালমনিরহাটের বিভিন্ন উপজেলায় পবিত্র রমজানে বাজার মনিটরিং Logo ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি ‘মাদক সম্রাট’ জসিম গ্রেপ্তার Logo একের পর এক আওয়ামী লীগ নেতার জামিন, আইনজীবীদের আদালত বর্জন

মেলান্দহে বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায়,

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় জামালপুরের মেলান্দহে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ ডিসেম্বর) বিকেলে মেলান্দহ উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গনে মেলান্দহ উপজেলা, মেলান্দহ পৌর ও হাজরাবাড়ী পৌর বিএনপি এই কর্মসূচির আয়োজন করেন।
মেলান্দহ পৌর বিএনপি’র সভাপতি মনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। এছাড়াও মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, সহ সভাপতি এম. রফিকুল ইসলাম রহিম, সহ সভাপতি তৈবুর রহমান মাস্টার, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু, হাজরাবাড়ী পৌর বিএনপি’র সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক তালাত মাহমুদ, মেলান্দহ বনিক সমিতির সাবেক সভাপতি বেনজীর আহমেদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ গফুর, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহজামাল, পৌর যুবদলের আহবায়ক মোবারক হোসেন, দুরমুঠ ইউনিয়ন বিএনপি’র সভাপতি সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ঐক্যের প্রতীক। তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমৃত্যু লড়াই করে গেছেন। বেগম খালেদা জিয়া রাজনৈতিক জীবনে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা ও বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা সংরক্ষণে বিশেষ ভূমিকা রেখেছেন। তিনি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিলেন এবং ইসলামের প্রচার ও প্রসারেও তিনি কাজ করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া নিপীড়ন, রাজনৈতিক বৈষম্য ও রাষ্ট্র ক্ষমতার অপব্যবহারের মুখোমুখী হয়েও জনগণের অধিকার ও গণতন্ত্রের স্বার্থে কখনো আপোষ করেননি। তাঁর এমন অবস্থানের কারণে তাঁকে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে একজন জাতীয় নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। 
শোকসভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি শামছুদ্দিন। 
কর্মসুচিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, মাদ্রাসা শিক্ষার্থী ও সাধারণ মানুষ দোয়া মাহফিলে অংশ নেন।
০৪.০১.২৬

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মেলান্দহে বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায়,

আপডেট সময় ০৯:৪০:০৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬