ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo নাসিরনগরে অবৈধ মাটি কাটায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা, ৫ ট্রাক্টর জব্দ Logo পিলখানায় হত্যাকাণ্ডের পর নানা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল Logo শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর Logo তানোরের মুন্ডুমালায় জামায়াতের ইফতার মাহফিল Logo ১ নং কাস্টম ঘাট টোলমুক্ত ঘোষণা সৌজন্যে বি কোম্পানি Logo সীমান্ত দিয়ে অনুপ্রবেশ: নাইক্ষ্যংছড়িতে আরাকান আর্মির ৩ সদস্য আটক Logo লালমনিরহাটের বিভিন্ন উপজেলায় পবিত্র রমজানে বাজার মনিটরিং Logo ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি ‘মাদক সম্রাট’ জসিম গ্রেপ্তার Logo একের পর এক আওয়ামী লীগ নেতার জামিন, আইনজীবীদের আদালত বর্জন

মোস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে বিসিসিআইয়ের নির্দেশ

  • খেলার খাবার
  • আপডেট সময় ০১:২৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ৭৯ ১৮৪৪.০০০ বার পড়া হয়েছে

বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এবারে আইপিএলে দল পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্স দলে ভিড়িয়েছিল তাকে। তবে বাংলাদেশ-ভারত রাজনৈতিক উত্তাপের আঁচ এবার লাগল আইপিএলে। যার জেরে মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বেশ কয়েকদিন ধরেই এ নিয়ে গুঞ্জন চলছিল। ভারতের উগ্র কয়েকজন নেতা-কর্মী পিচ নষ্টের হুমকি দিয়েছেন ফিজকে দলে নেওয়ায়। তাতে মোস্তাফিজের আইপিএলে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়। অবশেষে সেটাই সত্যি হলো।

শনিবার (৩ জানুয়ারি) গুয়াহাটিতে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে নিশ্চিত করেছেন যে, বিসিসআই কলকাতাকে নির্দেশ দিয়েছে মোস্তাফিজকে ছেড়ে দিতে।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, “ভারতে মোস্তাফিজের আইপিএলে খেলার বিষয়টি নিয়ে বিতর্ক ও রাজনৈতিক চাপের কারণে কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের স্কোয়াড থেকে মোস্তাফিজকে সরিয়ে বিকল্প খেলোয়াড় বেছে নিতে বলা হয়েছে। শুরুতে আমরা ‘অপেক্ষা ও পর্যবেক্ষণ’ নীতি অনুসরণ করলেও শেষ পর্যন্ত কঠিন সিদ্ধান্ত নিতে হলো।”

তিনি আরও জানান, কেকেআর যদি কোনো বিকল্প খেলোয়াড় চায়, বিসিসিআই সেই পরিবর্তনের অনুমতি দেবে,“সাম্প্রতিক ঘটনার কারণে, বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে নির্দেশ দিয়েছে যে তারা তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে মুক্তি দেবে। এছাড়া, যদি তারা কোনো পরিবর্তন বা বদলি কাউকে চায়, বিসিসিআই সেটি অনুমোদন করবে।”

এর আগে মোস্তাফিজকে দলে নেওয়ায় কেকেআরের কর্ণধার, বলিউড অভিনেতা শাহরুখ খানকে ভারতের উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা ‘দেশদ্রোহী’ আখ্যা দেন। পাশাপাশি দেশের কিছু কথিত আধ্যাত্মিক গুরুও এই ইস্যুতে শাহরুখকে নিশানা বানান।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মোস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে বিসিসিআইয়ের নির্দেশ

আপডেট সময় ০১:২৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬