ঢাকা ০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo নবীনগরে মতবিনিময় সভা: তৃণমূলে উন্নয়ন পৌঁছে দিতে আন্তরিকতার আহ্বান জেলা প্রশাসকের Logo অল্প সময়ে,স্বল্প খরচে সঠিক বিচার পেতে চল যাই গ্রাম আদালতে Logo কিশোর গঞ্জ জেলা ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হাইকোর্টের আদেশেও দায়িত্ব পাননি চেয়ারম্যান রিপন Logo ছয় মাসেও ফেরেনি প্রতিবন্ধী রাজ্জাকের দোকান, আশ্বাসেই থমকে আছে প্রশাসনিক উদ্যোগ Logo রূপপুরের চুল্লিতে যেভাবে তৈরি হবে বিদ্যুৎ Logo জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগের সত্যতা পায়নি ইইউ Logo কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হল বড় প্রকল্প Logo চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

ভাঙ্গুড়ায় বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় মো. মজনুর রহমান (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাঙ্গুড়া উপজেলার পাটুলিপাড়া মধ্যপাড়া এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. মজনুর রহমান পারভাঙ্গুড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি বলে পুলিশ জানিয়েছে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে সংশ্লিষ্টতার অভিযোগে মো. মজনুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মো. মজনুর রহমান আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মকবুল হোসেন ও তার সন্তান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অতীতে তিনি এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত মো. মজনুর রহমানের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ সংক্রান্ত মামলা রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৯:১১:০০ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫