ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo নবীনগরে মতবিনিময় সভা: তৃণমূলে উন্নয়ন পৌঁছে দিতে আন্তরিকতার আহ্বান জেলা প্রশাসকের Logo অল্প সময়ে,স্বল্প খরচে সঠিক বিচার পেতে চল যাই গ্রাম আদালতে Logo কিশোর গঞ্জ জেলা ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হাইকোর্টের আদেশেও দায়িত্ব পাননি চেয়ারম্যান রিপন Logo ছয় মাসেও ফেরেনি প্রতিবন্ধী রাজ্জাকের দোকান, আশ্বাসেই থমকে আছে প্রশাসনিক উদ্যোগ Logo রূপপুরের চুল্লিতে যেভাবে তৈরি হবে বিদ্যুৎ Logo জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগের সত্যতা পায়নি ইইউ Logo কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হল বড় প্রকল্প Logo চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

মাগুরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন মোয়াজ্জেম হোসেন

মাগুরা-২ সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোয়াজ্জেম হোসেন। সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) বিকেলে তিনি মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন পত্র দাখিল করেন।
মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আহাদ ও শহীদ সুমনের মা উপস্থিত থেকে প্রতীকীভাবে মনোনয়ন পত্র জমা দেন। এ সময় তার সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোয়াজ্জেম হোসেন বলেন,
“আমি সবসময় দল-মতের ঊর্ধ্বে থেকে সাধারণ মানুষের জন্য কাজ করেছি। মাগুরা-২ আসনের মানুষের প্রত্যাশা ও অধিকার বাস্তবায়নের লক্ষ্যেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেবেন।
উল্লেখ্য, মোয়াজ্জেম হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক। তিনি সাবেক স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একান্ত সহকারী সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জুলাই শহীদ পরিবারকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেওয়াকে তিনি গণতন্ত্র ও ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধার প্রতীক হিসেবে উল্লেখ করেন।
স্থানীয়দের মধ্যে তার প্রার্থিতা নিয়ে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক আলোচনা লক্ষ্য করা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাগুরা-২ আসনে মোয়াজ্জেম হোসেনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ, এবারের নির্বাচনী মাঠে নতুন গতি ও ভিন্ন মাত্রা যোগ করেছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাগুরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন মোয়াজ্জেম হোসেন

আপডেট সময় ০৮:৪১:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫