ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo নাসিরনগরে অবৈধ মাটি কাটায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা, ৫ ট্রাক্টর জব্দ Logo পিলখানায় হত্যাকাণ্ডের পর নানা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল Logo শিবিরের জনশক্তিকে বৃহত্তর নেতৃত্বের যোগ্যতায় গড়ে তুলতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর Logo তানোরের মুন্ডুমালায় জামায়াতের ইফতার মাহফিল Logo ১ নং কাস্টম ঘাট টোলমুক্ত ঘোষণা সৌজন্যে বি কোম্পানি Logo সীমান্ত দিয়ে অনুপ্রবেশ: নাইক্ষ্যংছড়িতে আরাকান আর্মির ৩ সদস্য আটক Logo লালমনিরহাটের বিভিন্ন উপজেলায় পবিত্র রমজানে বাজার মনিটরিং Logo ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি ‘মাদক সম্রাট’ জসিম গ্রেপ্তার Logo একের পর এক আওয়ামী লীগ নেতার জামিন, আইনজীবীদের আদালত বর্জন

ফের শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:২০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ৯৮ ১৮৪৪.০০০ বার পড়া হয়েছে

পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিতে শাহবাগ মোড়ের জুলাই স্তম্ভের নিচে জড়ো হয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে চতুর্থ দিনের মত শাহবাগ অবরোধ করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিতে শাহবাগ মোড়ের জুলাই স্তম্ভের নিচে জড়ো হয় তারা।

পরে ২টা ২০ মিনিটের দিকে শাহবাগ মোড়ে অবস্থান করেন তারা; এতে আশেপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।

সেখানে ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’, ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ’, ‘বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘যেই হাদি জনতার, সেই হাদি মরে না’, ‘বাংলাদেশের আজাদী, ওসমান হাদি’, ‘সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন অবরোধকারীরা।

গুলিতে প্রাণ হারানো ওসমান হাদি হত্যার বিচার চেয়ে শুক্রবার বিকাল থেকে শাহবাগ মোড়ে অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছে ইনকিলাব মঞ্চ।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে চার দফা দাবি জানিয়ে ওই দিনের অবরোধ কর্মসূচি শেষ করে আন্দোলনকারীরা।

আরও পড়ুন
মনোনয়নপত্র জমা দিয়ে যা বললেন ববি হাজ্জাজ

চার দাবি—

১. খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে ।

২. বাংলাদেশে অবস্থানরত সকল ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।

৩. ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সকল খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।

৪. সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাঁপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে।

এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হাদি হত্যা মামলার তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে এসেছে। আগামী ৭ জানুয়ারি এই মামলার চার্জশিট দেওয়া হবে বলে আশা করছেন তিনি।

তবে হাদি হত্যার প্রধান সন্দেহভাজনের পালিয়ে ভারতে যাওয়া এবং তাকে সহায়তার অভিযোগে দেশটিতে দুজন গ্রেফতার হওয়ার যে তথ্য ঢাকার পুলিশ দিয়েছে, মেঘালয় পুলিশ তা অস্বীকার করেছে।

হাদি হত্যায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতারের তথ্য দিয়েছে পুলিশ। তাদের মধ্যে ছয়জন জবানবন্দি দিয়েছেন।

গ্রেফতাকৃতরা হলেন—মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুন কবির এবং মা হাসি বেগম, স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, বান্ধবী মারিয়া আক্তার লিমা ও শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু, রেন্ট-এ কার ব্যবসায়ী মুফতি মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, ফয়সালের সহযোগী মো. কবির (ভারতে পালাতে) সহযোগিতাকারী সিবিউন দিউ ও সঞ্জয় চিসিম।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ফের শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

আপডেট সময় ০৪:২০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫