ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন Logo নাসিরনগরে বৃষ্টিতে সোনালী ধান পানির নিচে Logo আজমিরীগঞ্জে অতিবৃষ্টির কারনে ফসলের ব্যাপক ক্ষতি। মোঃ আংগুর মিয়া

চেইন চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় চেইন চুরির সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার ফেদিয়ারকান্দি গ্রামে ঘটেছে।
নিহত যুবকের নাম শাহীন ভূইয়া (২২)। তিনি ফেদিয়ারকান্দি গ্রামের আক্তার ভূইয়ার ছেলে। স্থানীয় সূত্র জানায়, একই গ্রামের হুমায়ুন মিয়ার আট বছর বয়সী মেয়ে জান্নাত বেগমের গলার চেইন চুরির সন্দেহে শাহীনকে আটক করা হয়।
অভিযোগ রয়েছে, জান্নাত বেগমের চাচা লোকমান (পিতা: ইয়াকুব আলী) ভাতিজির চেইন চুরির অভিযোগ তুলে শাহীন ভূইয়াকে মারধর করেন। একপর্যায়ে গুরুতর আহত হলে তাকে বাড়ির পাশের রাস্তায় ফেলে রেখে যান অভিযুক্তরা।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে সরাইল হাসপাতাল মোড়ে শাহীন ভূইয়ার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে চাতলপাড় পুলিশ ফাঁড়ির মাধ্যমে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।

চেইন চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট সময় ১০:৪৮:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫