ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo নবীনগরে মতবিনিময় সভা: তৃণমূলে উন্নয়ন পৌঁছে দিতে আন্তরিকতার আহ্বান জেলা প্রশাসকের Logo অল্প সময়ে,স্বল্প খরচে সঠিক বিচার পেতে চল যাই গ্রাম আদালতে Logo কিশোর গঞ্জ জেলা ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হাইকোর্টের আদেশেও দায়িত্ব পাননি চেয়ারম্যান রিপন Logo ছয় মাসেও ফেরেনি প্রতিবন্ধী রাজ্জাকের দোকান, আশ্বাসেই থমকে আছে প্রশাসনিক উদ্যোগ Logo রূপপুরের চুল্লিতে যেভাবে তৈরি হবে বিদ্যুৎ Logo জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগের সত্যতা পায়নি ইইউ Logo কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হল বড় প্রকল্প Logo চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

খুলশীতে পাহাড় কেটে স্থাপনা নির্মাণের সময় অভিযান, ৩ শ্রমিক আটক : ভূমি মালিকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ

পাহাড় সুরক্ষায় গঠিত জোন-৪ কমিটির সদস্য ও খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেবের নির্দেশে খুলশী থানাধীন জালালাবাদের কাঁঠাল বাগানের রূপসী পাহাড়ে পাহাড় কেটে আরসিসি পিলার তোলার সময় ৩ শ্রমিককে আটক করা হয়। বিষয়টি জোন কমিটিকে জানানো হলে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসি ল্যান্ড (কাট্টলি সার্কেল) এবং আহ্বায়ক (জোন কমিটি-৪) হুসেইন মোহাম্মদ এর নির্দেশনাক্রমে পাহাড় কর্তনের নির্দেশদাতা ও সংশ্লিষ্ট ভূমি মালিকের তথ্য সংগ্রহপূর্বক আইনগত ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশনা প্রদান করেন এবং আটক শ্রমিকদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। শনিবার বেলা ২ টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
আটক শ্রমিকরা হলেন খুলশী থানাধীন জালালাবাদের বড়ই বাগান এলাকার জামালের বাড়ির বাসিন্দা মো. ইসলামের ছেলে মো. ফারুকুল ইসলাম (২৫), একই এলাকার আধার মানিকের হারুনের বাড়ির মো. হারুনের ছেলে মো. মিজান (৩৫), জালালাবাদ মুক্তিযোদ্ধা নবী সাহেবের কলোনীর মৃত মো. আবুল কাশেম খা এর ছেলে মো. মঈনুদ্দিন (৩০)।

এসময় উল্লেখিত শ্রমিকদের দিয়ে পাহাড়টি কাটানোর নির্দেশদাতা হিসেবে স্থানীয় মো. মুজিবুর রহমান প্রকাশ গাল কাটা মুজিব নামক একজনের নাম ও তথ্য জানায় আটক শ্রমিকেরা। একই সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করেন। তারা ঘটনাস্থলের প্রয়োজনীয় তথ্য সংগ্রহপূর্বক জড়িতদের তথ্য সংগ্রহ, ভূমি মালিকের তথ্য ও ভূমি অফিস থেকে পাহাড়ের তথ্য সংগ্রহপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।

এসময় জোন কমিটির আহবায়কের নির্দেশনাক্রমে জোন কমিটি-৪ এর সদস্য ও পরিবেশকর্মী মো. শফিকুল ইসলাম খান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবাইয়াত তাহরিম সৌরভ ও সাইফুল ইসলাম, পরিদর্শক সাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

বক্তব্য গ্রহণে : নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাহাড় সুরক্ষায় গঠিত জোন কমিটি- ৪ এর আহবায়ক এবং কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হুসেইন মোহাম্মদ- ০১৭৪৪৯৩৯১৩১
রুবাইয়াত তাহরিম সৌরভ, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর- ০১৭১৭৮২৮৮৩৮
জোন কমিটির সদস্য ও পরিবেশকর্মী মো. শফিকুল ইসলাম খান- ০১৮৩৯১৫৩৪০১

প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলশীতে পাহাড় কেটে স্থাপনা নির্মাণের সময় অভিযান, ৩ শ্রমিক আটক : ভূমি মালিকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ

আপডেট সময় ০৯:৩২:৪৯ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫