ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo নবীনগরে মতবিনিময় সভা: তৃণমূলে উন্নয়ন পৌঁছে দিতে আন্তরিকতার আহ্বান জেলা প্রশাসকের Logo অল্প সময়ে,স্বল্প খরচে সঠিক বিচার পেতে চল যাই গ্রাম আদালতে Logo কিশোর গঞ্জ জেলা ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হাইকোর্টের আদেশেও দায়িত্ব পাননি চেয়ারম্যান রিপন Logo ছয় মাসেও ফেরেনি প্রতিবন্ধী রাজ্জাকের দোকান, আশ্বাসেই থমকে আছে প্রশাসনিক উদ্যোগ Logo রূপপুরের চুল্লিতে যেভাবে তৈরি হবে বিদ্যুৎ Logo জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগের সত্যতা পায়নি ইইউ Logo কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হল বড় প্রকল্প Logo চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

হাদির ওপর গুলি নিয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১১:২৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ১১৩ ০.০০ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার সমালোচনার মুখে পড়ায়, বিষয়টি নিয়ে একটি ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন।

সেখানে বলা হয়েছে, হাদির ওপর গুলির ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলার মধ্য দিয়ে প্রধান নির্বাচন কমিশনার বোঝাতে চেয়েছেন যে, হামলার ওই ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না।

এ ব্যাখ্যার মধ্য দিয়ে সিইসির বক্তব্য নিয়ে ‘ভুল বোঝাবুঝির অবসান’ ঘটবে বলে মনে করছে নির্বাচন কমিশন।

সোমবার রাতে এক বিবৃতি একথা জানিয়েছে নির্বাচন কমিশন।

এর আগে, ঢাকায় এক অনুষ্ঠানে হাদির ওপর গুলির ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন দাবি করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলার অবনতি হলো কোথায়? একটু মাঝেমধ্যে দুয়েকটা খুনখারাবি হয়। এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এ ধরনের ঘটনা সব সময়ই ছিল।

সিইসির এমন বক্তব্যের পর সেটার সমালোচনা করে ব্যাখ্যা দাবি করেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাদির ওপর গুলি নিয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন

আপডেট সময় ১১:২৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫