ঢাকা ০১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনায় মোংলায় দরিদ্র,অসহায় মানুষের মাঝে জামায়াতের খাবার বিতরণ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ২২৪ ০.০০ বার পড়া হয়েছে

ওমর ফারুক : জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনায় মোংলায় দরিদ্র, অসহায় ও অস্বচ্ছল মানুষের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, মোংলা পৌর যুব শাখা।
রবিবার (৬ জুলাই ২০২৫) এ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা পৌর শাখার আমীর এম. এ. বারী।

প্রধান অতিথির বক্তব্যে এম এ বারী বলেন, “জুলাই অভ্যুত্থান ছিল এ দেশের রাজনৈতিক ইতিহাসের এক বেদনাবিধুর অধ্যায়। ওইদিন শহীদ নেতারা দেশ ও ইসলামের পক্ষে অবস্থান নিয়েই জীবন দিয়েছেন। তাদের ত্যাগ আজও আমাদের আন্দোলনের প্রেরণা হয়ে আছে। তাঁদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে পারে না।”

বিশেষ অতিথি হিসেবে মোংলা পৌর নায়েবে আমির মুফতি মাওলানা মনিরুজ্জামান বলেন, “আজ আমরা দুঃস্থ ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। ইসলামী আন্দোলন কেবল রাজনৈতিক সংগ্রাম নয়, এটি মানুষের কল্যাণের আন্দোলনও।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, মোংলা পৌর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আবিদ হাসান, জামায়াত নেতা মোঃ মাঈনুদ্দিন মিলন এবং যুববিভাগের সভাপতি হযরত মাওলানা মোস্তাইন বিল্লাহ প্রমুখ।

খাবার বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করে মোংলা পৌর যুববিভাগ এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা পৌর শাখা।
অনুষ্ঠানে শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম নিয়মিত চালু থাকবে।

প্রিন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনায় মোংলায় দরিদ্র,অসহায় মানুষের মাঝে জামায়াতের খাবার বিতরণ

আপডেট সময় ০৮:৪৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫