ঢাকা ০১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দ্বীপ হাতিয়ার মানুষ আনন্দের বদলে ভীত-সন্ত্রস্ত: হান্নান মাসউদ Logo শত্রুর সাথেও যেন বেইনসাফি না হয় এমন প্রচেষ্টা থাকবে: হাসনাত আবদুল্লাহ Logo পাবনায় তিনটি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় পেয়েছে দাড়িপাল্লা Logo নওগাঁর আত্রাই এ ছুটির দিন কে কাজে লাগিয়ে প্রশাসনের চোখ ফাকি দিয়ে ভূমি প্রতিরোধ আইন কে বৃদ্ধাগুলি দেখাচ্ছে Logo বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাষানটেক থানা(ঢাকা-১৭ আসন) Logo গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে Logo বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হলেন জোনায়েদ সাকি। Logo সবচেয়ে বেশি ও কম বয়সি এমপি হচ্ছেন কারা, জেনে নিন Logo দুই আসনেই বিপুল ভোটে হারলেন ফয়জুল করীম Logo সিলেট-১ আসনে খন্দকার মুক্তাদিরের বিজয় আজ বাদ জুম্মা মসজিদে মসজিদে ও বাদ আসর শুকরানা দোয়া

গবেষণা: বিশ্বে রেকর্ড পরিমাণ অস্ত্র বিক্রি, ৫ নম্বরে তুরস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দেশটির একটি ড্রোন উদ্বোধন করছেন। ছবি: সংগৃহীত
চলমান যুদ্ধ ও তীব্র ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাবে ২০২৪ সালে বিশ্বব্যাপী অস্ত্র বিক্রি ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইউরোপের অন্যান্য দেশের পাশাপাশি তুরস্কও তার শক্ত অবস্থান তুলে ধরেছে অস্ত্র বিক্রির এই তালিকায়। তারা বৈশ্বিক অস্ত্র বিক্রির তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে।

সোমবার (১ ডিসেম্বর) স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বৃহত্তম ১০০টি প্রতিরক্ষা কোম্পানির সম্মিলিত রাজস্ব, গত বছর ৫.৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৭৯ বিলিয়ন ডলারে—যা ২০১৮ সালের পর সর্বোচ্চ বৃদ্ধি।

এসআইপিআরআই- এই প্রবৃদ্ধির মূল কারণ হিসেবে ইউক্রেন এবং গাজার চলমান যুদ্ধ, আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি এবং বিশ্বশক্তিগুলোর বাড়তি প্রতিরক্ষা বিনিয়োগকে উল্লেখ করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ এই প্রবৃদ্ধির বেশিরভাগ অংশ দখল করেছে, যারা সম্মিলিতভাবে ৩৩৪ বিলিয়ন ডলার পরিমাণ অস্ত্র বিক্রয় করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের ২৬টি কোম্পানির মধ্যে ২৩টি কোম্পানির রাজস্ব বৃদ্ধি পেয়েছে, যার ফলে সামগ্রিক আঞ্চলিক বিক্রয় ১৩% বেড়ে ১৫১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এসেছে, অস্ত্র বিক্রিতে পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। তাদের প্রধান বিক্রিত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে- এমকেই, বায়কার, তাই এবং রকেটসান। দেশটি বার্ষিক অস্ত্র বিক্রি ১১% বৃদ্ধি পেয়েছে, যার মোট রাজস্ব ১০.১ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

অন্যদিকে নিষেধাজ্ঞা এবং শ্রমিক ঘাটতি সত্ত্বেও রাশিয়ার সংস্থাগুলোও তাদের আয় বাড়িয়েছে, শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদার কারণে রাজস্ব ২৩% বেড়ে ৩১.২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

মধ্যপ্রাচ্যও তাদের সর্বোচ্চ অস্ত্র বিক্রির মধ্য দিয়ে শীর্ষ ১০০-তে চলে এসেছে। তাদের নয়টি কোম্পানি ৩১ বিলিয়ন ডলার অস্ত্র উৎপাদন করেছে। এছাড়াও গাজা যুদ্ধে বিশ্বব্যাপী সমালোচনা সত্ত্বেও ইসরাইল অস্ত্র বিক্রি বৃদ্ধি করেছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দ্বীপ হাতিয়ার মানুষ আনন্দের বদলে ভীত-সন্ত্রস্ত: হান্নান মাসউদ

গবেষণা: বিশ্বে রেকর্ড পরিমাণ অস্ত্র বিক্রি, ৫ নম্বরে তুরস্ক

আপডেট সময় ১০:৪৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫