ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সমুদ্রপথে ‘শত্রুর দাপট’ রুখে দেওয়ার ঘোষণা মোজতবা খামেনির Logo যুদ্ধজাহাজে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ মজুদ করছে যুক্তরাষ্ট্র Logo রাতে বাসায় ঢোকার সময় দেখি দুইজন মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে’ Logo ভাইকে তুলে নেওয়ার ঘটনায় ফেসবুকে পোস্ট, সাংবাদিককে লাঞ্চিত করলো বিএনপি নেতার ভাই Logo ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo নবীনগরে মতবিনিময় সভা: তৃণমূলে উন্নয়ন পৌঁছে দিতে আন্তরিকতার আহ্বান জেলা প্রশাসকের Logo অল্প সময়ে,স্বল্প খরচে সঠিক বিচার পেতে চল যাই গ্রাম আদালতে Logo কিশোর গঞ্জ জেলা ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হাইকোর্টের আদেশেও দায়িত্ব পাননি চেয়ারম্যান রিপন Logo ছয় মাসেও ফেরেনি প্রতিবন্ধী রাজ্জাকের দোকান, আশ্বাসেই থমকে আছে প্রশাসনিক উদ্যোগ

ঢাকা-৫ আসনে আজহারীর প্রার্থিতা নিয়ে যা জানা গেল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ২৯৭ ০.০০ বার পড়া হয়েছে

ড. মিজানুর রহমান আজহারী। ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ (যাত্রাবাড়ী–ডেমরা) আসনে জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন—এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। বিভিন্ন প্ল্যাটফর্মে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লেও খবরটি সঠিক নয়, এটি গুজব বলে নিশ্চিত করেছে জামায়াতের একাধিক নেতা।

ঢাকা মহানগর উত্তর জামায়াত নেতা আতাউর রহমান যুগান্তরকে বলেন, এই আসনে আমাদের প্রার্থী আগে থেকেই ঠিক করা। উনি সেখানে কাজও করছেন। মিজানুর রহমান আজহারীকে এই আসনে জামায়াতের মনোনয়ন দেওয়ার তথ্য সঠিক নয়।

এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমনও যুগান্তরকে বিষয়টি ‘ভিত্তিহীন’ বলে নিশ্চিত করেছেন।

এ ছাড়াও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের গণমাধ্যমে বলেছেন, জামায়াত থেকে মিজানুর রহমান আজহারীকে মনোনয়ন দেওয়ার খবরটি গুজব। এমনটি হওয়ার কোনো সম্ভাবনাও নেই। সেই সঙ্গে এ ধরনের ভুয়া তথ্য প্রচারের বিষয়ে সতর্ক থাকতে এবং যাচাই-বাছাই ছাড়া রাজনৈতিক প্রার্থীতা নিয়ে কোনো তথ্য গ্রহণ না করার আহ্বান জানিয়েছে জামায়াত।

এদিকে দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্ট ও অনানুষ্ঠানিক প্রচারের সূত্র ধরে অনেকেই বিষয়টিকে সত্য বলে ধরে নিয়ে মিজানুর রহমান আজহারীকে অভিনন্দন জানাতে থাকেন।

তবে আজহারী এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি।

ঢাকা-৫ আসনটি ঐতিহ্যগতভাবে ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। আসন্ন নির্বাচনে এই আসনে নতুন প্রার্থী মনোনয়ন দেওয়ার বিষয়ে দলটির নীতিনির্ধারকেরা পুনর্বিবেচনায় বসছেন বলে জানা গেছে। তবে এ আসন থেকে কামাল হোসেন নামের একজন প্রার্থী জামায়াতের হয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত ঢাকা -৫ আসনের প্রার্থী নবীউল্লাহ নবী।

মিজানুর রহমান আজহারী ত্রয়োদশ সংসদ নির্বাচন

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন
১৯ নভেম্বর ২০২৫, ০৭:০৯ পিএম
ঢাকা-৫ আসনে আজহারীর প্রার্থিতা নিয়ে যা জানা গেল
১৯ নভেম্বর ২০২৫, ০৮:২৩ এএম
বিএনপি-জামায়াত-এনসিপিসহ ১২ দলের সঙ্গে ইসির বৈঠক আজ
১৮ নভেম্বর ২০২৫, ০৫:৫৬ এএম
রংপুরের ৬ আসন জয়ে আশাবাদী বিএনপি-জামায়াত-এনসিপি, জাতীয় পার্টি অংশ নিলে বদলে যাবে চিত্র
১৭ নভেম্বর ২০২৫, ০৮:৪৭ পিএম
ইসি আনোয়ারুল নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন হলে তাৎক্ষণিক ব্যবস্থা
১৭ নভেম্বর ২০২৫, ০২:৩৩ এএম
চট্টগ্রাম-৯ ভিআইপি আসন মনোনয়ন পেতে তিন নেতার লড়াই।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

সমুদ্রপথে ‘শত্রুর দাপট’ রুখে দেওয়ার ঘোষণা মোজতবা খামেনির

ঢাকা-৫ আসনে আজহারীর প্রার্থিতা নিয়ে যা জানা গেল

আপডেট সময় ০৯:০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫