Dhaka 1:14 am, Thursday, 11 June 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

নির্বাচন হলে জামায়াত এনসিপি’র অস্তিত্ব থাকবেনা// হাসিনা দিল্লিতে বসে হরতাল ঘোষণা করছে আর দলের ছেলেদের দিয়ে দেশে জ্বালাও পোড়াও করছে । ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Update Time : 03:50:48 pm, Wednesday, 12 November 2025

জামাত এনসিপি নির্বাচনকে ভয় পায়, তারা খুব ভালো করেই জানে নির্বাচন হলে তাদের অস্তিত্ব থাকবে না। তাই পি আর পদ্ধতির কথা বলে নির্বাচনটাকে পেছাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কে কে লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে বড়গা ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি।

নির্বাচন সম্পর্কে মির্জা ফখরুল বলেন নির্বাচন পিছানোর কোন সুযোগ নাই, নির্বাচন পিছালে দেশ একটি ব্যর্থ রাষ্ট্রের পরিণত হবে। “সংস্কারের যেসব বিষয়ে আমরা একমত হয়েছি, তার বাইরে কিছু জোর করে চাপিয়ে দিলে এর সমস্ত দায় নিতে হবে এ সরকারকেই।”

হাসিনা সম্পর্কে তিনি বলেন, হাসিনা দিল্লিতে বসে হরতাল ঘোষণা করছে। দলের ছেলেদের দিয়ে গাড়ি বহর পোড়াচ্ছে আর দিল্লিতে আরামে বসে আছে। তাই তার উদ্দেশ্যে বলছি সাহস থাকলে, জনগণের প্রতি ভালবাসা থাকলে, দেশে আসো আমাদের মত জেল খাটো, তারপর কথা হবে। আওয়ামী লীগ সন্ত্রাস নিয়ে টিকে থাকতে চায়।

তিনি বলেন, “জামায়াতের লোকেরা বাড়ি বাড়ি গিয়ে নারীদের কাছে ধর্মের অপব্যখ্যা দিচ্ছে। যারা মুনাফেকি করে, তাদের থেকে সাবধান থাকতে হবে। তারা পিআর নিয়ে বড় বড় কথা বলছে। “পিআর পদ্ধতিতে স্বতন্ত্র প্রার্থী হওয়া সম্ভব নয়। এই পদ্ধতিতে দলের বাইরে কেউ প্রতিদ্বন্দিতা করতে পারবে না।”

বড়গাও ইউনিয়ন বিএনপি আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলি সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থক বৃন্দ।

প্রিন্ট