ঢাকা ০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

দেশীয় অস্ত্র বিপুল পরিমাণ অর্থ নিয়ে আলোচিত মাদক ব্যবসায়ী শিল্পী আটক

বরিশাল নগরীর আলোচিত নারী মাদক ব্যবসায়ী দেশীয় অস্ত্র বিপুল পরিমাণ অর্থ ও মাদকসহ শিল্পী আটক
দের যুগের মাদক ব্যবসার অবসানঃছবি

বরিশাল নগরীর পলাশপুরে দীর্ঘদিন ধরে মাদক বাণিজ্যের সঙ্গে জড়িত আলোচিত ‘শিল্পী–সুমন’ দম্পতির বিরুদ্ধে অবশেষে সফল অভিযান চালিয়েছে কাউনিয়া থানা পুলিশ। শুক্রবার (০৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে শিল্পীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তবে তার স্বামী মান্নাসুমন পালিয়ে যায় বলে জানায় পুলিশ।

দেড় যুগের বেশি সময় ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসা নিয়ন্ত্রণে এই দম্পতি স্থানীয়ভাবে এক ধরনের ‘অঘোষিত প্রভাবশালী’ অবস্থান তৈরি করেছিল। মাদক বাণিজ্যের নিরাপত্তায় এলাকায় বিভিন্ন স্থানে সিসি ক্যামেরাও স্থাপন করেছিল—যে কারণে পুলিশ ও গোয়েন্দাদের জন্য তাদের গ্রেপ্তার করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। পুলিশের সহকারী কমিশনার পবিএ কুমার হালদারের নেতৃত্বে একটি বিশেষ টিম শুক্রবার পলাশপুরের মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সুমন–শিল্পী দম্পতি পালাতে চাইলে ধাওয়া করে শিল্পীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে উপস্থিত ছিলেন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ জনাব ইসমাইল, সেকেন্ড অফিসার হরসিদ মন্ডলসহ অন্যান্য কর্মকর্তারা। পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে ওই দম্পতির বসতঘরে তল্লাশিতে উদ্ধার করা হয়—১০২ পিস ইয়াবা,মাদক বিক্রির নগদ ২০ লক্ষাধিক টাকা,দেশীয় অস্ত্র।

পুলিশ জানায়, আটক শিল্পীকে জিজ্ঞাসাবাদ চলছে এবং মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন। একই সঙ্গে পলাতক সুমনকে গ্রেপ্তারের ক্ষেত্রেও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। বরিশালের বর্তমান পুলিশ কমিশনার শফিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক চক্র দমনে গোয়েন্দা ও থানা পুলিশকে কঠোর নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনার নির্দেশনা দেন। তারই ধারাবাহিকতায় এই আলোচিত দম্পতির বিরুদ্ধে অভিযানটি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ সাফল্য।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

দেশীয় অস্ত্র বিপুল পরিমাণ অর্থ নিয়ে আলোচিত মাদক ব্যবসায়ী শিল্পী আটক

আপডেট সময় ০২:০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫