ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

লুকোচুরি রেখে এবার প্রকাশ্যেই জাস্টিন ট্রুডো ও কেটি পেরির প্রেম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ১৬৬ ০.০০ বার পড়া হয়েছে

মার্কিন পপ তারকা কেটি পেরি-কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ছবি : সংগৃহীত

মার্কিন পপ তারকা কেটি পেরি-কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেম এখন সবার সামনে। এতদিনের গুঞ্জনকে সত্যি প্রমাণ করে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনলেন এ জুটি।

মার্কিন ট্যাবলয়েড টিএমজেড জানিয়েছে, শনিবার (২৫ অক্টোবর) রাতে কেটির ৪১তম জন্মদিন উপলক্ষে তারা একসঙ্গে উপস্থিত হন প্যারিসের বিখ্যাত ক্যাবারে থিয়েটার ‘ক্রেজি হর্স প্যারিস’-এ। এটি তাদের প্রথম আনুষ্ঠানিক ডেট বলেই জানা গেছে।

রোববার (২৬ অক্টোবর) টিএমজেডের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, শো শেষে দুজন হাত ধরাধরি করে থিয়েটার থেকে বের হচ্ছেন। বাইরে অপেক্ষমাণ ভক্তদের মধ্যে একজন কেটিকে একটি গোলাপ উপহার দেন এবং জন্মদিনের শুভেচ্ছা জানান। মুহূর্তেই চারপাশে ফ্ল্যাশের ঝলকানি আর সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে তাদের হাস্যোজ্জ্বল মুখ। এরপর তাঁরা গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন।

দুজনের প্রেমের গুঞ্জন অবশ্য নতুন নয়। এর আগেই, গত জুলাইয়ে কানাডার মন্ট্রিয়েলে একসঙ্গে রাতের খাবার খেতে দেখা গিয়েছিল তাদের। এরপর মাউন্ট রয়্যাল পার্কে হাঁটাহাঁটির ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। আগস্টে কেটির ‘লাইফটাইমস’ ট্যুরের মন্ট্রিয়েল কনসার্টেও উপস্থিত ছিলেন ট্রুডো।

সম্প্রতি ক্যালিফোর্নিয়ার উপকূলে কেটির ব্যক্তিগত ইয়টে দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। সেই ছবি প্রকাশের পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে।

টিএমজেডের সর্বশেষ ভিডিও প্রকাশের পর সেই জল্পনার অবসান ঘটল। কেটি পেরি ও জাস্টিন ট্রুডো এখন আনুষ্ঠানিকভাবে প্রেমে আবদ্ধ।

পপ তারকা কেটি পেরি তার জনপ্রিয় গান ‘ফায়ারওয়ার্কস’ ও ‘রোয়ার’-এর জন্য বিশ্বব্যাপী পরিচিত। তিনি সম্প্রতি নতুন অ্যালবামের কাজ শেষ করেছেন।

অন্যদিকে, ট্রুডো ২০২৩ সালে কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়ার পর রাজনৈতিক ব্যস্ততা থেকে অবসর নিয়ে ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন বলে জানা গেছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

লুকোচুরি রেখে এবার প্রকাশ্যেই জাস্টিন ট্রুডো ও কেটি পেরির প্রেম

আপডেট সময় ১২:৪৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫