ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সদর উপজেলার সুলতানপুরে নওগাঁ জেলা পুলিশের অভিযান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তিনজন সন্ত্রাসী গ্রেফতার Logo মাদারগন্জে আওয়ামীলীগের ১০ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: মিঠামইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক। Logo রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা Logo গাজার মতো লেবাননেও ‘ইয়েলো লাইন’ স্থাপনের ঘোষণা ইসরাইলের Logo জ্বালানি তেল নিয়ে দুর্ভোগ চরমে দেশে উৎপাদিত অকটেন নিচ্ছে না সরকার Logo ইসরাইলের আগ্রাসন সমর্থন করে ট্রাম্পের পোস্ট Logo কালিয়াকৈরে ইজিপিপি প্রকল্পে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি মজিবুর রহমান Logo উপশহরে টেন্ডারের বাইরে গাছ নিধন: আটক ৪ অভিযুক্তকে রহস্যজনকভাবে ছেড়ে দিল পুলিশ Logo নববর্ষে মাদক-সন্ত্রাসমুক্ত মডেল ওয়ার্ড গড়ার প্রত্যয়

স্টারমারকে সীমান্তে সেনা মোতায়েনের পরামর্শ ট্রাম্পের, কেন?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি: সংগৃহীত

অবৈধ অভিবাসন ঠেকাতে যুক্তরাজ্যকে সীমান্তে সেনা মোতায়েনের পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রয়োজনে সেনাবাহিনী ব্যবহার করে হলেও যুক্তরাজ্যের সীমান্ত নিয়ন্ত্রণে রাখা যেতে পারে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি গ্রামীণ বাসভবন চেকার্সে যৌথ সংবাদ সম্মেলনে ‘দ্য সান’ পত্রিকার এক সাংবাদিক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে সীমান্ত নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, তিনি যুক্তরাষ্ট্রে ‘লাখো মানুষকে’ অনিয়ন্ত্রিতভাবে প্রবেশ করতে দেখেছেন, যা তার ভাষায় ‘দেশকে ভেতর থেকে ধ্বংস করে’।

তিনি বলেন, ‘আমি এটা দেখে থাকতে পারিনি। এটা খুব কঠিন কাজ, কিন্তু তাদের ফিরিয়ে দেওয়া ছাড়া আমার আর কোনও উপায় ছিল না।’

যুক্তরাজ্যের প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে বলেছি, আমি এটা থামিয়ে দিতাম। সেনা ডাকলেও সেটি কোনও ব্যাপার না, আপনি কোন উপায় কাজে লাগাচ্ছেন সেটি কোনও ব্যাপার না।’

প্রধানমন্ত্রী স্টারমার জবাবে জানান, যুক্তরাজ্য ইতোমধ্যেই ফ্রান্সের সঙ্গে ‘ওয়ান ইন, ওয়ান আউট’ চুক্তি করেছে।

তিনি বলেন, ‘আজ সকালে এই কর্মসূচির আওতায় একটি ফ্লাইটে কাউকে ফেরত পাঠানো হচ্ছে।’

পরবর্তীতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প কিয়ার স্টারমারকে অভিবাসন ইস্যুতে ‘কঠোর অবস্থান’ নেওয়ার আহ্বান জানান।

গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প অবৈধ অভিবাসীদের বহিষ্কার কার্যক্রম আরও জোরদার করেছেন এবং বেআইনি সীমান্ত অতিক্রম ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছেন।

যুক্তরাজ্যে দুদিনের রাষ্ট্রীয় সফরে মার্কিন প্রেসিডেন্টকে উইন্ডসর ক্যাসেলে স্বাগত জানান রাজা তৃতীয় চার্লস ও রাজপরিবার। বুধবার তিনি রাষ্ট্রীয় ভোজসভায় অংশ নেন, আর বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পরই প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এয়ার ফোর্স ওয়ান বিমানে যুক্তরাজ্যের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে দেশ ছাড়েন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সদর উপজেলার সুলতানপুরে নওগাঁ জেলা পুলিশের অভিযান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তিনজন সন্ত্রাসী গ্রেফতার

স্টারমারকে সীমান্তে সেনা মোতায়েনের পরামর্শ ট্রাম্পের, কেন?

আপডেট সময় ১২:৩৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫