Dhaka 8:52 pm, Sunday, 7 June 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

পাথরঘাটায় তিনবারের সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মনির উপর হামলার ঘটনায় ৭ আসামী কারাগারে

Update Time : 08:42:03 pm, Sunday, 31 August 2025

বরগুনা ২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) সংসদীয় আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনির ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় ৭জন আসামির জামিন আবেদন বাতিল করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার (৩১ আগস্ট) সকালে বরগুনার জেলা ও দায়রা জজ মো. সাইফুর রহমান এ আদেশ দেন। আসামীরা হলেন, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার আওয়ামী লীগ নেতা লাভু মিয়া ওরফে মো. জাকির হোসেন লাভু, গোলাম মাওলা মিলন, মারজান আব্দুল্লাহ আল মারজান, জাকারিয়া সুমন, মো. নিজাম, মো. নিজাম উদ্দিন তালুকদার, কিবরিয়া ও মো. খলিল। এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পিপি মো. জসিম উদ্দিন।

জানা যায়, পাথরঘাটা উপজেলার বিএনপি কর্মী সোলায়মান বাদী হয়ে পাথরঘাটা থানায় আওয়ামী লীগের ১০৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে ২০২৪ সালের ৪ অক্টোবর অভিযোগ দায়ের করেন। বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি তার পূর্ব ঘোষিত পাথরঘাটায় সভা করার জন্য ২০২২ সালের ৪ সেপ্টেম্বর গাড়ি বহর নিয়ে ঢাকা থেকে পাথরঘাটা যাচ্ছিলেন।

ওইদিন বিকাল অনুমান সাড়ে ৩ টায় গাড়ি বহর নিয়ে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সিএন্ডবি বাজারে পৌঁছলে ওই সময়ের বরগুনা-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন ও ও বরগুনা জেলার সহ-সভাপতি ফারজানা সবুর রুমকির নেতৃত্বে আওয়ামী লীগের ১০৫ জন নেতা-কর্মীরা অজ্ঞাত আরও দুইশত কর্মীরা আলহাজ্ব নুরুল ইসলাম মনির উপর অতর্কিত হামলা করে। এতে বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি গুরুতর আহত হন। তার গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ওই সময় আলহাজ্ব নুরুল ইসলাম মনি গুরুতর আহত হন।

ওই আসামীরা হাইকোর্ট থেকে চলতি বছরের ২৮ মে ৮ সপ্তাহের অগ্রিম জামিন পায়। জামিনের মেয়াদ শেষ দিন বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তা নাকচ করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

আসামীদের আইনজীবী মো. নাসির উদ্দিন সোহাগ বলেন, আমার মক্কেল আবার হাইকোর্টে জামিনের আবেদন করবেন।

প্রিন্ট