ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

যেকোনো নৌ অবরোধে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা নিশ্চিত: ইরানি সামরিক উপদেষ্টা

মোজতবা খামেনির উপদেষ্টা এবং আইআরজিসি-র সাবেক প্রধান মোহসেন রেজাই। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নৌ অবরোধের হুমকিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার একজন জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেকোনো ধরনের নৌ অবরোধ প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবে ব্যর্থ হবে।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক প্রধান মোহসেন রেজাই এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘অতীতের মতোই যুক্তরাষ্ট্র এবারো ইরানের কাছে ঐতিহাসিক পরাজয় বরণ করবে। হরমুজ প্রণালি বন্ধ বা যেকোনো নৌ অবরোধ সফল হতে দেবে না আমাদের সশস্ত্র বাহিনী।’

প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি হরমুজ প্রণালিতে নৌ অবরোধ পরিকল্পনার কথা জানানোর পর তেহরানের পক্ষ থেকে এই কড়া প্রতিক্রিয়া এলো। রেজায়ি আরো বলেন, ইরানের সামরিক বাহিনীর কাছে এমন অনেক ‘অব্যবহৃত সক্ষমতা’ রয়েছে, যা যেকোনো হুমকি মোকাবিলায় যথেষ্ট।

যুক্তরাষ্ট্রের সমালোচনা করে তিনি বলেন, ‘ইরান এমন কোনো দেশ নয়, যাকে কেবল টুইট বা কাল্পনিক অবরোধের পরিকল্পনা দিয়ে আটকে রাখা যাবে।’

এর আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে না চাওয়ায় ইসলামাবাদের শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে। এর পরপরই হরমুজ প্রণালি ঘিরে সামরিক ও কৌশলগত উত্তেজনা নতুন মাত্রা পায়।

সূত্র : সিএনএন

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

যেকোনো নৌ অবরোধে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা নিশ্চিত: ইরানি সামরিক উপদেষ্টা

আপডেট সময় ১০:৫৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬